রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩, ১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

সাবেক এমপিদের বিলাসবহুল গাড়িগুলো বিক্রির পরিকল্পনা করছে এনবিআর

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা সাবেক সংসদ সদস্যদের (এমপি) বিলাসবহুল গাড়িগুলো নিলামের পরিবর্তে বিক্রির নতুন কৌশল গ্রহণ করতে যাচ্ছে।

আজ শুক্রবার (২৫ জুলাই) চট্টগ্রাম কাস্টম হাউসে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।

তিনি বলেন, আমরা গাড়িগুলো নিলামে দিয়েছিলাম, কিন্তু প্রত্যাশিত সাড়া মেলেনি। এখন বিকল্প কিছু ভাবছি। কিছু সরকারি সংস্থা প্রস্তাব দিয়েছে, তারা গাড়িগুলো ৬০ শতাংশ দামে কিনতে আগ্রহী। তবে আমরা জলের দামে এগুলো বিক্রি করতে চাই না। প্রতিটি গাড়ির মূল্য ৮ থেকে ৯ কোটি টাকা পর্যন্ত। তাই উপযুক্ত দাম না পেলে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করে বিকল্প ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হবে। বছরের পর বছর ফেলে রেখে স্ক্র্যাপে পরিণত করার পক্ষপাতী নই। দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তৎকালীন এমপিরা শুল্কমুক্ত সুবিধায় এসব বিলাসবহুল গাড়ি আমদানি করেছিলেন। তবে সরকার পরিবর্তনের পর গত বছরের ৬ আগস্ট সংসদ ভেঙে দেওয়া হলে এনবিআর সেই সুবিধা বাতিল করে। ফলে এমপিরা গাড়িগুলো ফেলে রেখে যান।

মোট ৪২টি গাড়ির মধ্যে ২৪টি গাড়ি চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথম দফায় নিলামে তোলে চট্টগ্রাম কাস্টমস। তবে সেখানে সর্বোচ্চ দর ছিল ১ লাখ থেকে ৩ কোটি ১০ লাখ টাকার মধ্যে, যা বাজারমূল্যের তুলনায় অনেক কম। দর সন্তোষজনক না হওয়ায় গাড়িগুলো বিক্রি করা হয়নি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
১৭ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
বিদ্যুৎ উৎপাদনে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
শীঘ্রই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে
হামের চিকিৎসায় এবার ৮ সদস্যের মেডিকলে বোর্ড গঠন
হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.