শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭, বসন্তকাল

সত্য প্রকাশের শর্তে মুক্তি পেতে পারেন সাবেক আইজিপি মামুন

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের গণহত্যা মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ক্ষমা করার বিষয়টি বিবেচনা করবে বলে শর্তসাপেক্ষে লিখিত আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শর্ত হলো, ২০২৪-এর জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞে তার নিজের ও প্রধান অভিযুক্তদের ভূমিকা সম্পর্কে পূর্ণ সত্য প্রকাশ করতে হবে।

শনিবার (১২ জুলাই) এ লিখিত আদেশ প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এর আগে বৃহস্পতিবার (১০ জুলাই) জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের দায় স্বীকার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলায় রাজসাক্ষী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন মামুন। আদালতে দাঁড়িয়ে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি দোষ স্বীকার করছি, আমি স্বেচ্ছায় মামলার সঙ্গে সম্পর্কিত আমার জ্ঞানের মধ্যে থাকা সমস্ত পরিস্থিতির সত্য এবং পূর্ণ প্রকাশ প্রকাশ করতে ইচ্ছুক। এ অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের মুখোশ উন্মোচন করতে চাই। এজন্য আমি রাজসাক্ষী হতে প্রস্তুত।

এদিনই ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধের এ মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনালের তিন সদস্যের বেঞ্চ আসামিদের অব্যাহতির আবেদনও খারিজ করেন। অভিযোগ গঠনের মধ্য দিয়ে তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়।

ট্রাইব্যুনাল আগামী ৩ ও ৪ আগস্ট মামলার সূচনা বক্তব্য ও রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণের জন্য তারিখ নির্ধারণ করেছে। মামলার তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

মোজতবা খামেনির তথ্য দিতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
সরকারি কর্মকর্তাদের ওমান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
ইরানের ব্যাপক হামলায় জ্বলছে ইসরায়েল
টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগ
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই আসে না: শিক্ষামন্ত্রী
এসএসসি তথা পাবলিক পরীক্ষা আইন পরিবর্তন করতেই হবে: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন
‘ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চ্যালেঞ্জ আছে’
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার চলছে
কাতারে আটকে পড়া ৪৩০ জন বাংলাদেশি দেশে ফিরেছে
ইরানে আজ রাতে সর্বোচ্চ সংখ্যক হামলার হুমকি
শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে মন্ত্রী বা অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
‘বিএনপিকে ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হচ্ছে’
বেঁচে আছেন আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী
জানা গেল মির্জা আব্বাসকে কখন সিঙ্গাপুর নেওয়া হবে
ঈদ উপলক্ষে ডিএমপির বিশেষ নির্দেশনা
রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র
তুরস্কে ভয়াবহ ভূমিকম্প

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.