বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭, বসন্তকাল

নাজমুলকে শোকজ বিসিবির, দাবিতে অনড় খেলোয়াড়রা

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া না যাওয়া ইস্যুতে তামিম ইকবালকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে পড়েছেন সংস্থাটির পরিচালক এম নাজমুল ইসলাম। খেলোয়াড়দের দাবির মুখে এ পরিচালককে কারণ দর্শানোর (শাকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বিসিবি সম্প্রতি বোর্ডের একজন সদস্যের করা আপত্তিকর মন্তব্যের জন্য আবারও দুঃখ প্রকাশ করছে। বিসিবি এই মন্তব্যের ফলে সৃষ্ট উদ্বেগ সম্পর্কে অবগত এবং ক্রিকেটের পেশাদারিত্ব, ক্রিকেটারদের প্রতি শ্রদ্ধা এবং ক্রিকেটীয় মূল্যবোধ বজায় রাখার বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।

বিজ্ঞপ্তিতে এতে আরও বলা হয়, বিসিবি তার নির্ধারিত নিয়ম-নীতি, প্রবিধান এবং পেশাদার নির্দেশিকা অনুযায়ী কঠোরভাবে এই ধরনের বিষয় মোকাবিলা করতে দায়বদ্ধ। এই দায়িত্বের অংশ হিসেবে বোর্ড ইতিমধ্যে সংশ্লিষ্ট বোর্ড সদস্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করেছে। তাকে একটি কারণ দর্শানোর নোটিস (শোকজ) ইস্যু করা হয়েছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন ক্রিকেটাররা। ফলে চলমান বিপিএলের ম্যাচ হওয়া নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বিপিএলের ম্যাচ থাকলেও এখন পর্যন্ত হোটেল থেকে বের হননি ক্রিকেটাররা। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে এখনও অনড় রয়েছেন তারা।

মূলত বিশ্বকাপে অংশ না নিলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেয়া হবে কিনা এবং ক্রিকেটারদের বেতন-ভাতা নিয়ে নাজমুল ইসলামের মন্তব্যের পর আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর পক্ষ থেকে জানানো হয়, পরিচালকের এমন মন্তব্য ‘অদায়িত্বশীল’। তাই তারা এ পরিচালকের পদত্যাগ চান, আর তা না হলে খেলায় ফিরবেন না তারা।

এর আগে নাজমুল ইসলামের বক্তব্যকে কেন্দ্র করে বুধবার (১৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিসিবি বলেছে, কোনো মন্তব্য যদি অনুপযুক্ত, আপত্তিকর বা কষ্টদায়ক বলে বিবেচিত হয়, সে জন্য বোর্ড দুঃখ প্রকাশ করছে। এমন বক্তব্য বিসিবির মূল্যবোধ, নীতি কিংবা আনুষ্ঠানিক অবস্থানকে প্রতিফলিত করে না। একই সঙ্গে এসব মন্তব্য বাংলাদেশ ক্রিকেটের দায়িত্বে থাকা ব্যক্তিদের প্রত্যাশিত আচরণবিধির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

আমিরাতে আটকে পড়া ২৭ জন ফ্লাইট ক্রুকে দেশে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা
নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির
বিদ্যুৎ ব্যবহারে আরও সাশ্রয়ী হতে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী
ইরানের পুরো আকাশসীমা দখলে নিচ্ছে ইসরায়েল
নেপালে নির্বাচন আজ
গত ছয়দিনে মোট ২১০টি ফ্লাইট বাতিল
এনসিপির সঙ্গে মার্কিন সহকারীর বৈঠক স্থগিত
‘সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়নি’
কুয়েতে ড্রোন হামলায় ডুবল তেলবাহী ট্যাংকার
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভা অনুষ্ঠিত
ইরানকে হামলা বন্ধের আহ্বান জানাল আরব লীগ
দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরেছে
মার্কিন সিনেটে যুদ্ধবিরোধী প্রস্তাব নাকচ
ইসরায়েলে ধেয়ে আসছে ইরানি মিসাইলের নতুন বহর
মধ্যপ্রাচ্যের ভয়ারহতা জানালেন এশা
মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করা হচ্ছে!
মার্কিন হামলায় ইরানি যুদ্ধজাহাজডুবি, নিহত ৮০
দেশে ফিরেছেন আলোচিত তিথি
জনগণের ম্যান্ডেটের প্রতি সরকার শ্রদ্ধাশীল: তথ্যমন্ত্রী
বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে যা বললেন ট্রাম্প

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.