বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন।
রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও উপস্থিত ছিলেন।
প্রধান বিচারপতি হিসেবে তার নিয়োগের প্রজ্ঞাপন গত ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে জারি করা হয়। সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে নিয়োগ দেন। আজ শপথ গ্রহণের দিন থেকেই তার নিয়োগ কার্যকর হবে।
বিদায়ী প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গত শনিবার অবসরে যান। তার চাকরির মেয়াদ ৬৭ বছর পূর্ণ হওয়ার কারণে তিনি অবসরে যান।














