সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

চাঁদাবাজদের কবল থেকে ব্যবসায়ীদের মুক্ত করবো : নাহিদ ইসলাম

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই মাসের গণঅভ্যুত্থান ছিল নতুন বাংলাদেশের সূচনা। এর কোনো শেষ হয়নি, বরং এটি ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে নতুন যুগের শুরু।’

শুক্রবার (১১ জুলাই) রাতে খুলনার শিববাড়ী মোড়ে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘ছাত্র, তরুণ ও শ্রমিকদের যে আন্দোলন শুরু হয়েছে, তা চলমান রাখতে হবে। গণঅভ্যুত্থানের পর আমরা বলেছি, এই ফ্যাসিবাদী ব্যবস্থা—যেটি মাফিয়া, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের আশ্রয় দেয় এবং পুলিশকে খুনি বাহিনীতে রূপান্তর করে—এর বিলুপ্তি ঘটাতে হবে।’

তিনি অভিযোগ করেন, ৫ আগস্ট থেকেই ছাত্র নেতৃত্বকে বাদ দিয়ে সরকার গঠনের ষড়যন্ত্র শুরু হয়। ছাত্রনেতারা চেষ্টা করেছে গণঅভ্যুত্থানের চেতনায় এই সরকারকে টানতে, কিন্তু কিছু পক্ষ সেই চেতনার বিপরীতে অবস্থান নিয়েছে। তারা পুরোনো বন্দোবস্ত রক্ষা করতে চাইছে।

তিনি আরও বলেন, ঢাকায় আজ চাঁদাবাজির বিরুদ্ধে আমরা কথা বলছি। জনগণকে আহ্বান করছি, প্রস্তুত হোন—আবারও রাজপথে নামতে হবে। শহীদরা আমাদের এই দায়িত্ব দিয়ে গেছেন।

ব্যবসায়ী সমাজের উদ্দেশে নাহিদ বলেন, আমরা দেশের ক্ষুদ্র, মাঝারি ও খেটে খাওয়া ব্যবসায়ীদের রক্ষা করব। মাফিয়াদের যারা রাজনৈতিক প্রশ্রয় দিচ্ছে, তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করছে। চাঁদাবাজদের কবল থেকে ব্যবসায়ী সমাজকে মুক্ত করতে হবে।

সুন্দরবন রক্ষার প্রসঙ্গে তিনি বলেন, ‘রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প ভারতের স্বার্থে সুন্দরবন ধ্বংসের চেষ্টা। কিন্তু সুন্দরবন আমাদের জাতীয় ঐতিহ্য, প্রাকৃতিক ঢাল। একে রক্ষা করতেই হবে।’

সভায় তিনি বলেন, ‘শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের পাশে রয়েছি। তারা একটি লুটপাটমুক্ত বাংলাদেশ চেয়েছিল। তারা জীবন দিয়েছে গণতন্ত্র, ইনসাফ ও মানবাধিকারের জন্য। আমরা বলেছি, আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। ৩ আগস্ট আমরা এর জবাব দেব, রাজপথে এর প্রতিফলন ঘটবে।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.