মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৮ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

রাশিয়ায় ইউক্রেনের হামলায় রুশ নৌবাহিনীর উপপ্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ছবি : সংগৃহীত

রাশিয়ায় ইউক্রেনের হামলায় রুশ নৌবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল মিখাইল গুদকভ নিহত হয়েছেন। রাশিয়ার পূর্বাঞ্চলীয় প্রিমোরস্কি অঞ্চলের গভর্নর ওলেগ কঝেমিয়াকো বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

গুদকভ রুশ নৌবাহিনীর উপপ্রধানের পাশাপাশি ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া ১৫৫তম ব্রিগেডের কমান্ডার ছিলেন। তিনি সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে নিহত হন। ওই অঞ্চলে গত বছর ইউক্রেন বড় ধরনের একটি সামরিক অভিযান শুরু করে।

২০২২ সালে পূর্ণমাত্রায় ইউক্রেন যুদ্ধ শুরুর পর নিহত শীর্ষস্থানীয় রুশ সামরিক কর্মকর্তাদের মধ্যে গুদকভ একজন।

গভর্নর কঝেমিয়াকো এক বিবৃতিতে জানান, তিনি গুদকভকে বীরত্বের পুরস্কার দিয়েছিলেন এবং তাঁদের মধ্যে বহু বছর ধরে ব্যক্তিগতভাবে যোগাযোগ ছিল। গুদকভকে তিনি ‘দৃঢ়চেতা যোদ্ধা’ হিসেবে অভিহিত করে বলেন, ‘একজন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে সহযোদ্ধাদের সঙ্গে লড়াই করেই তিনি শহীদ হয়েছেন।’ তবে কীভাবে গুদকভের মৃত্যু হয়েছে, সে সম্পর্কে তিনি বিস্তারিত জানাননি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গুদকভের মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছে, কুরস্ক অঞ্চলে যুদ্ধ চলাকালে তিনি নিহত হন। তবে ইউক্রেন এখনো আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

চলতি বছরের মার্চে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিখাইল গুদকভকে রাশিয়ার নৌবাহিনীর উপকূলীয় ও স্থলবাহিনীর উপপ্রধান হিসেবে নিয়োগ দেন। ওই সময় পুতিন বলেছিলেন, ‘মন্ত্রী এবং চিফ অব জেনারেল স্টাফ মনে করেন, আপনার অভিজ্ঞতা অন্য ইউনিটগুলোর মধ্যেও ছড়িয়ে দেওয়া প্রয়োজন। তাই আপনার দায়িত্বের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

এদিকে গুদকভ ও তাঁর নেতৃত্বাধীন ১৫৫তম ব্রিগেডের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধাপরাধের অভিযোগ করে আসছিল। কিয়েভের দাবি, যুদ্ধের শুরুতে বুচা, ইরপিন ও গস্তোমেল শহরে বেসামরিক মানুষ হত্যায় এই ইউনিটের সরাসরি সম্পৃক্ততা রয়েছে।

ইউক্রেনীয় সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, গুদকভের বাহিনী যুদ্ধবন্দী ইউক্রেনীয় সেনাদেরও হত্যা করত। যদিও রাশিয়া এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু
ঈদের ছুটির পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু
পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার
রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার
নকলায় কুরবানি বিষয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.