সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

আমেরিকা-ইসরাইলকে সহযোগিতা করলে মৃত্যুদণ্ড: ইরানের পার্লামেন্টে আইন পাস

আন্তর্জাতিক ডেস্ক

ছবি : সংগৃহীত

ইসরাইল, আমেরিকা কিংবা অন্য শত্রু রাষ্ট্রকে সহযোগিতা করার শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইন পাস করেছে ইরানের পার্লামেন্ট। একইসঙ্গে, স্টারলিংকের মতো অননুমোদিত ইন্টারনেট সংযোগ ব্যবহারের অপরাধীকেও শাস্তিযোগ্য বলে ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩০ জুন) দেশটির সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

এই আইনে বলা হয়েছে, ইসরাইল ও আমেরিকার সঙ্গে যেকোনো ধরনের সহযোগিতা পৃথিবীতে দুর্নীতি হিসেবে বিবেচিত হবে, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

আইনের ভাষায় বলা হয়েছে, ইসরাইল, যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো শত্রু রাষ্ট্র ও গোষ্ঠী বা তাদের এজেন্টদের হয়ে গোয়েন্দা বা কোনো ধরনের অপারেশন পরিচালনা করা, যা দেশের নিরাপত্তা বা জাতীয় স্বার্থের বিরুদ্ধে যায়, তা পৃথিবীতে দুর্নীতির শামিল এবং এর শাস্তি মৃত্যুদণ্ড।

আইনটিতে আরও বলা হয়েছে, ইসরাইলকে সমর্থন, শক্তিশালীকরণ, বৈধতা প্রদান বা এর সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সহায়তা প্রদানকারীকেও মৃত্যুদণ্ডের আওতায় আনা হবে। এ সহায়তা নিরাপত্তা, সামরিক, অর্থনৈতিক, আর্থিক কিংবা প্রযুক্তিগত কর্মকাণ্ডের মাধ্যমে ঘটতে পারে।

ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়, এই আইন না মানলে জরিমানা, বেত্রাঘাত ও দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

এ ছাড়া অনুমোদনহীন ইন্টারনেট যোগাযোগ ডিভাইস ব্যবহার, আমদানি, বেচাকেনা বা বিতরণও নিষিদ্ধ করা হয়েছে। আইনটি পাসের মাধ্যমে জাতীয় নিরাপত্তায় প্রযুক্তিগত সহযোগিতা, সাইবার অপরাধ ও বিদেশি গোয়েন্দা কার্যক্রমে জড়িতদেরকে কঠোর বার্তা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার
রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার
নকলায় কুরবানি বিষয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণ, নিহত ৩
নালিতাবাড়ীতে এক হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বায়তুল মুকাররমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত
পত্রিকা সম্পাদকদের নতুন ঐক্যবদ্ধ প্লাটফর্ম
রামিসার ফরেনসিক রিপোর্টে মৃত্যুর আগে মিলেছে ধর্ষণের প্রমাণ

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.