সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

‘আমাকে কালো জাদু করা হয়েছিল’

ঢাকাই সিনেমার নায়িকা তানিন সুবহার মৃত্যুর পরই নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। অল্প বয়সেই এ অভিনেত্রীর না ফেরার দেশে পাড়ি জমানোর বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার ভক্ত-সহশিল্পীরা।

বিশেষ করে মৃত্যুর আগে তানিন সুবহার একটি ফেসবুক পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। গত ১৯ মে এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী জানান, কিছু কারণে তিনি বর্তমানে তাবিজ-কুফরিতে বিশ্বাস করেন।

মূলত নিজের শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়েই তখন তাবিজ-কবজের প্রতি বিশ্বাস জন্মানোর প্রসঙ্গ আনেন তানিন সুবাহ।

নায়িকা তানিন সুবহার

যেখানে তিনি লেখেন, সুস্থ একটা মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করে কি লাভ? ঘরের আনাচে কানাচে কত কি যে পেলাম। কেন এমন করছেন! আমি তো কারো ক্ষতি করিনি। লাস্ট ৪ মাস ধরে শুধু অসুস্থ আর অসুস্থ আমি। এসব এর ফল পাবেন চিন্তা কইরেন না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না।

এ ফেসবুক পোস্টের কয়েক সপ্তাহের ব্যবধানেই হঠাৎ অসুস্থ হয়ে মারা গেলেন অভিনেত্রী। এরপরই ‘কালো জাদু’ নিয়ে নানা চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়।

এবার সে আলোচনার স্রোতেই যোগ দিলেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। তিনি জানালেন ২০১৭ সালে কালো জাদুর শিকার হয়েছিলেন তিনি। এমনকি ২২ দিন আইসিউতেও ছিলেন।

বুধবার বিকেলে এক ফেসবুক পোস্টে মিষ্টি জান্নাত লিখেছেন, আমাকে ২০১৭ সালে কালো জাদু করা হয়েছিল। আমি জানি এটার ভয়াবহতা। আমি কলকাতার একটা হাসপাতালে আইসিইউতে ছিলাম ২২ দিন। আমার সমস্ত শরীরে পানি জমে ছিল। তখন আমার মিডিয়াতে টপ হাইপ ছিলো। একের পর এক সিনেমা ছিলো। তারপর থেকে আমি সব কাজ কমিয়ে দিয়েছি।

অভিনেত্রী আরও উল্লেখ করেন, আমাকে হুজুরের কাছে দেখানো হয়েছে অনেকবার। যখন আমি ভালো কিছু করতে যাই একটা গ্রুপ আমার পিছনে পড়ে থাকে। তারা বারবার চায় আমি যেন মরে যাই। এখন চাচ্ছে বিভিন্ন মানুষ দিয়ে বাজে কমেন্ট, নিউজ করিয়ে আমাকে মানসিকভাবে আঘাত করে সুইসাইড করাতে। কিন্তু আমি সুইসাইড করার মেয়ে না। আমার যদি কিছু হয় তাহলে ওরা দায়ী থাকবে। আবারও আমার পিছে লেগেছে ওরা।

যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের নামগুলো ডায়েরিতে লিখে রেখেছেন জানিয়ে মিষ্টি জান্নাত বলেন, নামগুলো আমার ডায়রিতে আছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.