শাহবাগে অবমাননার প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
আজ সোমবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশন করেন তারা।
তারা আরও জানান, বাংলাদেশি হিসেবে আমরা জাতীয় পতকা এবং জাতীয় সংগীতের অবমাননা কোনোভাবে মেনে নিতে পারি না। বাংলাদেশে কেউ রাজনীতি করতে হলে বাংলাদেশপন্থী হয়েই করতে হবে বলে মন্তব্য করেন তারা।
গত শনিবার (১০ মে) আওয়ামী লীগকে নিষিদ্ধ করাসহ তিন দাবিতে শাহবাগে অবরোধ চলাকালে জাতীয় সংগীত গাইতে বাধা দেওয়ার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে এই কর্মসূচী পালন করা হয়।








