বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩, ২৫ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের জন্য সুখবর

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য সুখবর। তাদের বেতন গ্রেড বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সহকারী শিক্ষকরা ১২তম গ্রেডে এবং প্রধান শিক্ষকরা ১০ম গ্রেডে বেতন পাবেন। বর্তমানে সহকারী শিক্ষকরা ১৩তম এবং প্রধান শিক্ষকরা ১১তম গ্রেডে রয়েছেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মনজুর আহমদ এর নেতৃত্বাধীন ‘প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নে গঠিত পরামর্শক কমিটি’র সুপারিশ এবং আদালতের রায়ের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরকে নির্দেশনা দেওয়া হয়েছে প্রস্তাব তৈরি করে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকদের উন্নীত গ্রেডে অন্তর্ভুক্ত করতে।

চেকলিস্ট অনুযায়ী বেতন স্কেল উন্নীতকরণের প্রস্তাব তৈরি করে পাঠাতে হবে।

প্রস্তাব চূড়ান্ত হলে তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে পরবর্তী পদক্ষেপের জন্য।

নতুন কাঠামো অনুযায়ী:

সহকারী শিক্ষক পদ বিলুপ্ত করে সরাসরি ‍‍’শিক্ষক‍‍'পদ হবে।

শুরুতেই ১২তম গ্রেডে (মূল বেতন ১১,৩০০ টাকা) নিয়োগ হবে।

দুই বছর পর চাকরি স্থায়ী হবে এবং আরও দুই বছর পর পদোন্নতি পেয়ে ‍‍’সিনিয়র শিক্ষক‍‍’ হবেন, তখন ১১তম গ্রেডে উন্নীত হবেন।

প্রধান শিক্ষকদের বেতন গ্রেড ১০ম গ্রেডে উন্নীত করা হবে, যা ইতোমধ্যে উচ্চ আদালতের রায়েও বলা হয়েছে।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে শতাধিক সুপারিশ করে কমিটি গত ফেব্রুয়ারিতে প্রতিবেদন জমা দেয়। সেই সুপারিশ ও আদালতের রায় বাস্তবায়নে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে প্রস্তাব চূড়ান্ত করে প্রয়োজনীয় অনুমোদন নেয়ার কাজ চলছে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত মর্যাদা ও আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হবে বলে প্রত্যাশা করা যাচ্ছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

আস্থা ভোটের মাধ্যমে থালাপতি বিজয়ের আজ অগ্নিপরীক্ষা
আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা, এআই ক্যামেরার দখলে বহু সড়ক
ড.ইউনূস-নূরজাহানের বিচার দাবি
‘মানুষ মাফিয়া নেত্রী শেখ হাসিনা ও তার দলকে থু ‍থু দেবে’
দেশের শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের ওপর জোর শিক্ষামন্ত্রীর
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু
পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয় বাংলাদেশের
সরকারি মদের দোকান বন্ধ করলেন থালাপতি বিজয়
নকলায় খাল পুনঃখননের উদ্বোধন করলেন ফাহিম চৌধুরী এমপি
চলতি মাসের প্রথম ১০ দিনেই দেশে এলো ১২৮ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স
ইউজিসি কর্মশালা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী
কাপাসিয়ায় পাঁচ হত্যার ময়নাতদন্ত রিপোর্টে ভয়াবহ তথ্য প্রকাশ
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
‘হাম নিয়ে জরুরি অবস্থা জারির প্রয়োজন নেই’
কোরবানির হাটে জাল নোট ঠেকাতে ব্যাংকের বুথ বাধ্যতামূলক
পদ্মা সেতুসহ বিভিন্ন মেগা প্রকল্পে ব্যাপক দুর্নীতি: প্রধানমন্ত্রী
এমন পরিস্থিতি আর কেউ ফেস করেননি: মোনামি
নকলায় শতাধিক বোতল বিদেশী মদ উদ্ধার, আটক ৩
নকলায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানা রুপার জামিন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.