রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩, ১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

নেত্রকোনায় বজ্রপাতে তিন জন নিহত

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় পৃথক তিনটি স্থানে বজ্রপাতে তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার পর এসব ঘটনা ঘটে বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে।

প্রথম ঘটনাটি ঘটে উপজেলার সদর ইউনিয়নের রসুলপুর গ্রামে। বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ধান কাটার সময় বজ্রপাতে নিহত হন মোঃ নিজাম উদ্দিন (২৫)। তিনি রসুলপুর গ্রামের সমর আলীর ছেলে। এ সময় একই এলাকার মোঃ রানু মিয়াও আহত হন। তাকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দ্বিতীয় ঘটনায়, বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে উপজেলার নগর ইউনিয়নের হায়াতপুর গ্রামে বজ্রপাতে মারা যান রাখাল সরকার (৭০)। তিনি মৃত মোহনবাশি সরকারের ছেলে। ঘটনার সময় তিনি বাড়ির পাশের হাওর থেকে গরু আনতে গিয়েছিলেন।

অপরদিকে, কৃষ্ণপুর ইউনিয়নের বাজারহাটি গ্রামে বিকেল ৫টা ৪৫ মিনিটে বজ্রপাতে গুরুতর আহত হন মো. আনোয়ার হোসেন (৪০), পিতা রমজান মিয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বজ্রপাতে নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে একদিনে তিনটি মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের মাতাম বইছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
১৭ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
বিদ্যুৎ উৎপাদনে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
শীঘ্রই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে
হামের চিকিৎসায় এবার ৮ সদস্যের মেডিকলে বোর্ড গঠন
হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.