মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৮ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

নিউইয়র্কে নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬

নিউইয়র্কের হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ছয়জন নিহত হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল সোয়া ৩টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পাঁচজন স্পেনের পর্যটক এবং একজন পাইলট। এদের মধ্যে তিনজন শিশু রয়েছে বলে নিশ্চিত করেছেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস।

নিউইয়র্ক পুলিশের কমিশনার জেসিকা টিশ জানান, নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তা আগে তাদের পরিবারের সদস্যদের জানানো হবে। একটি ভিডিওতে দেখা গেছে, হেলিকপ্টারটি উল্টো হয়ে আকাশ থেকে নদীতে আছড়ে পড়ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, জর্জ ওয়াশিংটন ব্রিজের কাছ থেকে মোড় নেয়ার সময় এটি নিয়ন্ত্রণ হারায়।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী নৌবাহিনী। ফায়ার কমিশনার রবার্ট টাকার জানান, চারজন ঘটনাস্থলেই নিহত হন এবং দুইজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। ঘটনাস্থলটি ছিল ম্যানহাটনের ‘ওয়েস্ট ভিলেজ’ এলাকায়, যা নিউইয়র্ক ইউনিভার্সিটির প্রধান ক্যাম্পাসের নিকটে। নদীর ওপর প্রায় এক ডজন নৌকা উদ্ধার অভিযানে অংশ নেয়।ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল দুটি ব্লেডযুক্ত বেল ২০৬ মডেলের। যা সাধারণত পর্যটন, সংবাদ কভারেজ ও পুলিশি কাজে ব্যবহৃত হয়।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ইতোমধ্যে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। এটি নিউইয়র্কে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় হেলিকপ্টার দুর্ঘটনা। ২০১৮ এবং ২০০৯ সালেও এমন দুটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। সে সময় যথাক্রমে পাঁচ ও নয়জন নিহত হন।

সূত্র : বিবিসি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু
ঈদের ছুটির পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু
পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার
রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার
নকলায় কুরবানি বিষয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.