বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১০ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

লিবিয়া উপকূলে ভেসে আসা মরদেহগুলো বেশিরভাগই বাংলাদেশি!

লিবিয়ার ভূমধ্যসাগরের উপকূলবর্তী তীর থেকে অন্তত ২০টি মরদেহ উদ্ধার করা হয়েছে, যেগুলো বাংলাদেশি নাগরিকদের বলে ধারণা করা হচ্ছে। সূত্র : আফ্রিকানিউজ।

স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, শনিবার (২ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহগুলো এতটাই পচে গেছে যে তাদের সুনির্দিষ্ট জাতীয়তা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা বাংলাদেশি হতে পারেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ব্রেগা থেকে ৪০ কিলোমিটার দূরে আজদাদিয়ায় উদ্ধারকৃত ২০টি মরদেহ ইতোমধ্যে দাফন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সূত্রই মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করতে পারেনি।

এর আগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস তাদের অফিশিয়াল পেজে একটি পোস্টের মাধ্যমে জানায়, লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগা তীর থেকে বিগত কয়েকদিনে বেশ কয়েকজন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় উদ্ধারকারী সংস্থাগুলো ধারণা করছে, উদ্ধারকৃত মরদেহগুলোর মধ্যে বাংলাদেশি নাগরিক থাকতে পারেন। তবে বিষয়টি নিশ্চিত করতে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রাখছে।

এদিকে, দুর্ঘটনায় মৃত, আহত বা ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে যেকোনো তথ্য জানাতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছে দূতাবাস। এ সংক্রান্ত তথ্য জানাতে ফেসবুক কমেন্টের মাধ্যমে বা দূতাবাসের দাফতরিক মোবাইল নম্বর (+২১৮৯১৬৯৯৪২০২ এবং +২১৮৯১৬৯৯৪২০৭)-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তারা মৃত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

আদ-দ্বীনে শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
রাজধানীর নর্দায় বাস দুর্ঘটনায় নিহত ৪
কটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি: সড়কমন্ত্রী
দুপুরের মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা
শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা
মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের সব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মির্জা ফখরুল
হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
‘সরকারি দল ও বিরোধীদল মিলেই একটি বাজেট উপহার দেবে’
ভারত থেকে দেশে ফিরতে সীমান্তে মানুষের ভীড়
দেশের ছয় জেলায় ঝড়ের শঙ্কা
ঢাকায় মৃদু ভূমিকম্প
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান
মৃত্যুর মিছিলে ম্লান ঈদ আনন্দ
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৬৮ লাখ টাকা টোল আদায়
কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.