বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে অংশ নিতে সুইজারল্যান্ড যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সব ঠিক থাকলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সফরে আগামী ২০ জানুয়ারি দিবাগত রাতে দাভোসের উদ্দেশে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। পরে ২১ থেকে ২৪ জানুয়ারি তিনি সেখানে অবস্থান করবেন এবং সব আনুষ্ঠানিকতা শেষে ২৪ জানুয়ারি দাভোস থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
সম্মেলন ছাড়াও ড. ইউনূস বিভিন্ন আন্তর্জাতিক নেতা, সংস্থার প্রধান, কোম্পানির সিইও এবং উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক ও সাক্ষাৎ করবেন।
পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমেও সাক্ষাৎকার দেয়ার কথা রয়েছে তার। জানা গেছে, প্রধান উপদেষ্টার পূর্ণাঙ্গ সূচি নিয়ে এখনও কাজ করছে উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়।








