মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৮ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

আগামী ৩ জানুয়ারি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সমাবেশ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী শুক্রবার (৩ জানুয়ারি) বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ‘ঢাকা সমাবেশে’ এর আহ্বান জানিয়েছে।

আজ রবিবার (২২ ডিসেম্বর) সিপিবির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের দ্রুত বিচার, আহতদের সুচিকিৎসা এবং নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসন, প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা, বাজার ব্যবস্থার সংস্কার, উৎপাদন খরচ ও নিত্য পণ্যের দাম কমানো, রেশন ও ন্যায্যমূল্যের দোকান চালু, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আইন শৃঙ্খলার উন্নয়ন, জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ, দখলদারিত্ব, চাঁদাবাজি বন্ধ, মুক্তিযুদ্ধ, ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ, শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের দাবি পূরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, লুটপাট-সাম্প্রদায়িকতা-আধিপত্যবাদ-সাম্রাজ্যবাদ রুখে দাঁড়ানোর দাবিতে এবং নীতিনিষ্ঠ বাম প্রগতিশীল রাজনীতির পতাকা তলে সমবেত হয়ে, আশু দাবি আদায়, স্বৈরাচারী ব্যবস্থার উচ্ছেদ ও ব্যবস্থা বদলের সংগ্রাম এগিয়ে নেওয়া এবং শোষিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের দল কমিউনিস্ট পার্টির পতাকা তলে সমবেত হয়ে সমাজতন্ত্রের সংগ্রাম জোরদার করার আহ্বানে শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা সমাবেশের আহ্বান জানিয়েছে।

ওই দিন দুপুর ২টায় সমাবেশ শুরু হবে। সমাবেশে কেন্দ্রীয় নেতারা অন্তর্বর্তী সরকার, বাম প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল ও দেশবাসীর উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সমাবেশ শেষে লাল পতাকার মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে।

আজ রবিবার (২২ ডিসেম্বর) সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে আগামী ৩ জানুয়ারি (শুক্রবার) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবি আহূত ঢাকা সমাবেশ সফল করতে পার্টির নেতাকর্মী-সমর্থক-শুভানুধ্যায়ী ও সচেতন দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

একইসঙ্গে ঢাকার সমাবেশ সফল করতে প্রশাসনসহ সচেতন দেশবাসীর প্রতি সব ধরনের সহযোগিতা প্রত্যাশা করেছেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু
ঈদের ছুটির পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু
পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার
রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার
নকলায় কুরবানি বিষয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.