টানা দ্বিতীয়বার আঞ্চলিক শ্রেষ্ঠত্বের সাফ শিরোপা ঘরে আনতে সন্ধ্যায় মাঠে নামবে বাংলাদেশের নারী দল। নারী সাফের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টায় শুরু হবে ফাইনাল। নতুন বাংলাদেশকে সাফল্য উপহার দেয়া লাল সবুজের দলে চাওয়া।
বাংলাদেশ অধিনায়ক সাবিনা বলেন, নেপালের বিপক্ষে খেলার অভিজ্ঞতা অনেকেরেই আছে। আমার মনে হয় যারা হোস্ট থাকে তাদের জন্য বেশি চাপের থাকে। আমি আমার দল নিয়ে কনফিডেন্ট। আগেরবারের মত এবারও নেতৃত্বে সাবিনা খাতুন।
তিনি আরও বলেন, গতবার প্রতিটি খেলোয়াড়ের পারফরম্যান্স ছিল অসাধারণ। তারা সকলেই জান দিয়ে খেলেছে। সেটার সঙ্গে এটাকে তুলনা করতে চাইলে আমি দু’দলকেই এগিয়ে রাখব।
ফুটবলারদের প্রশংসাই কওে বাংলাদেশ কোচ পিটার বাটলার বলেন, মেয়েরা দারুন ছন্দে আছে। এই পর্যন্ত আসার সব কৃতিত্ব তাদের। একজনের উপর কোনো দল নির্ভর করেনা। ওরা ভালো খেলেছে বলেই ফাইনালে।
অন্যদিকে নেপাল অধিনায়ক অ্যাঞ্জেলা সুব্বা বলেন, অতীত নিয়ে ভাবছি না। আগের সববারের চেয়ে মনে হয় এবার আমাদের বন্ডিংটা বেশি। নেপাল গেলো ছয় আসরে পাঁচবার ফাইনাল খেলেও দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ছুতে না পারলেও এবার তা পূর্ণ করতে চান অধিনায়ক অ্যাঞ্জেলা সুব্বা।
নেপাল কোচ রাজেন্দ্র তামাং বলেন, বাংলাদেশ টেকটিক্যালি এগিয়ে। তবে আপনারা দেখেছেন, নেপালিদের সমর্থন। যা ম্যাচে বাড়তি অনুপ্রেরণা।
পরিসংখ্যান পক্ষে নেই বাংলাদেশের। আগের ১২ বারের দেখায় মাত্র একবারই জিতেছে সাবিনা, ঋতুপর্ণারা। সেটা গেলবার ফাইনালে।








