আগামী বুধবার ২০২৫ সালে হজের প্যাকেজ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালেদ হোসেন। তিনি জানান, এবার দুটি প্যাকেজ ঘোষণা করা হবে। গেলো বছরের তুলনায় এবার হজে যাওয়ার খরচ কমবে।
সোমবার বিকেলে দিনাজপুরের হিলিতে আলেম সমাজের সাথে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, যারা দেশের টাকা লুট করে বিদেশে পাচার করে তারা দেশ প্রেমিক হতে পারে না। কোনো আলেম দেশের টাকা পাচার করে বিদেশে বাড়ি করেনি।
তিনি বলেন, আমরা দায়িত্ব নেওয়ার ভঙ্গুর অর্থনীতি পেয়েছি। এ অবস্থা থেকে বের হতে সময় লাগবে। অন্তর্বর্তী সরকার দেশ সংস্কারের কাজ করে কাজ করে যাচ্ছে।
এসময় তিনি দেশ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।








