বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নেপালের সাথে বাংলাদেশে সম্পর্ক অনেক পুরানো। তবে সেই সম্পর্ককে তেমন কাজে লাগানো হয়নি। এজন্য দু’দেশের সম্পর্ক উন্নয়নে আলোচনা হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটি স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, গণতান্ত্রিক উন্নয়নে সার্কে সঠিক জায়গায় নিয়ে যাওয়া জন্য সবাই এক সাথে কাজ করা হবে। নেপালের হাইড্রো বিদ্যুৎকে কাজে লাগানো হবে। গণতন্ত্রকে সুসংহত করতে দুই দেশ এক সাথে কাজ করার বিষয়ে একমত হয়েছে।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামা ওবায়েদ।








