রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩, ৮ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

‘আমরা জনগণের অধিকার ফিরিয়ে দিতে এসেছি’

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. প্রফেসর আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ছাত্র-জনতা গণঅভ্যুত্থানে যারা খুন হয়েছেন তাদের বিচার চাই। খুন হওয়া, গুম হওয়া একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অমার্জনীয় অপরাধ।

শুক্রবার (১৮ ই অক্টোবর) বিকালে কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই-আগষ্ট আন্দোলনে সর্বশেষ হিসাব মতে- ৭৫২ জন শহীদ হয়েছেন। যদিও শহীদের হিসাব এক হাজারের বেশি হবে। এদের পরিচয় সনাক্ত করা হবে।

ধর্ম উপদেষ্টা বলেন, নাজুক একটি পরিস্থিতিতে সরকার কাজ শুরু করেছে। প্রতিনিয়ত বিভিন্ন বিষয় নিয়ে কাজ করা হচ্ছে। এখন রাষ্ট্র সংস্কারের পাশাপাশি আইন শৃংখলা পরিস্থিতির উন্নতি, রাজনৈতিক দল গুলোর লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, ভোটার হালনাগাদ কাজ করবে সরকার, যাতে মানুষ ভোট দিতে হবে। তারপরই আমরা নির্বাচন দেবো, যাতে দেশের সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারে।

উপদেষ্টা বলেন, দেশের ভোটিং কালচার নষ্ট করে ফেলা হয়েছে। আমরা ভোটিং কালচার নিশ্চিত করতে চাই।

তিনি বলেন, আমরা শাসন করতে আসিনি। আমরা জনগণের অধিকার ফিরিয়ে দিতে এসেছি। তিনি মনে করেন, এই সরকার ব্যর্থ হলে দেশে আবারও দুর্যোগ নেমে আসবে।

কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব আবদুল হামিদ জমাদ্দার, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজিম উদ্দিন আহমেদ, জেলা নেজামে ইসলাম পার্টির আমীর ও বদর মোকাম জামে মসজিদের খতিব মাওলানা আবদুল খালেক নিজামী, শিক্ষাবিদ শফিকুল হক, কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা এসএম আমিনুল হক চৌধুরী ও আতাহার ইকবাল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাশদিদ উর রেজা প্রমুখ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

মাস সেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরেই নেওয়ার পরিকল্পনা
মৃত্যুর পর ভাইরাল অভিনেত্রীর পোস্ট!
‘ইনশাআল্লাহ’ বলা সেই হলিউড অভিনেত্রীকে ভক্তের কুরআন উপহার
ভাঙন থামছে না ভোগাইয়ের, আতঙ্কে বেনীরগোপবাসী
জামায়াত আমিরের মন্তব্যে মির্জা ফখরুলের ক্ষোভ
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত
কলেজ ছাত্র রিজয়ান রশীদের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী
কান কথা বলে ও তেল মারা লোকদের কাছে দূরে থাকবেন: কর্নেল (অব.) অলি আহমদ
সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন বিএনপি সরকার: প্রধানমন্ত্রী
রুশ বিপ্লবের স্মরণে ঢাকাস্থ রুশ হাউসের বৃক্ষরোপণ কর্মসূচি
‘সব ধরনের আইন যাচাই-বাছাই করে সংসদে তোলা হবে’
ফের হরমুজ প্রণালীতে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র
‘ইরান ও যুক্তরাষ্ট্র শিগগিরই আলোচনায় বসবে’
রানা প্লাজা ট্রাজেডির ১৩ বছর আজ
হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু
১০০০ মাদরাসায় চালু হচ্ছে কারিগরি ট্রেড কোর্স: শিক্ষামন্ত্রী
রাজধানীতে বাসচাপায় নিহত ২
ইরানে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠাল বাংলাদেশ

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.