বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩, ২৬ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

বৈঠক শেষে টেম্পল অব হেভেন পরিদর্শনে ট্রাম্প-শি

আন্তর্জাতিক ডেস্ক

ছবি : সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর বেইজিংয়ের ঐতিহাসিক টেম্পল অব হেভেন পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ বৃহস্পতিবার বৈঠক শেষে তিনি প্রায় ৬০০ বছরের পুরোনো এই স্থাপনাটি দেখতে যান। খবর আলজাজিরার।

টেম্পল অব হেভেন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। ইউনেস্কোর তথ্য অনুযায়ী, মিং রাজবংশের শেষ পর্যায়ে ১৪২০ সালে এটি নির্মাণ করা হয়। সে সময় চীনা সম্রাটরা ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং ভালো ফসলের প্রার্থনার জন্য এই মন্দির ব্যবহার করতেন।

ঐতিহাসিক স্থাপনাটি বেইজিংয়ের বিখ্যাত ফরবিডেন সিটির সমসাময়িক। ২০১৭ সালে আগের রাষ্ট্রীয় সফরের সময় ট্রাম্প ফরবিডেন সিটিও পরিদর্শন করেছিলেন।

টেম্পল অব হেভেনে পৌঁছানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, শি জিনপিংয়ের সঙ্গে তার আলোচনা ‘দারুণ’ হয়েছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, বৈঠক নিয়ে জানতে চাইলে ট্রাম্প সংক্ষেপে বলেন, আলোচনা ‘গ্রেট’ হয়েছে। তবে তাইওয়ান ইস্যুতে কোনো আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাব দেননি তিনি।

এর আগে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প। বৈঠকে বাণিজ্য, প্রযুক্তি, তাইওয়ান ও ইরান যুদ্ধসহ গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনায় ছিল বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

মন্দির পরিদর্শন শেষে মার্কিন প্রেসিডেন্টের হোটেলে ফিরে যাওয়ার কথা রয়েছে। পরে সন্ধ্যায় তিনি আবার গ্রেট হল অব দ্য পিপলে গিয়ে তার সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন।

সূত্র: আলজাজিরা

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

প্রতিদ্বন্দ্বী হওয়ার বদলে যুক্তরাষ্ট্র-চীনের মিত্র হওয়া উচিত: শি
বৈঠক শেষে টেম্পল অব হেভেন পরিদর্শনে ট্রাম্প-শি
চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়ে লাইফসাপোর্টে থাকা সেই শিশুটি মারা গেছে
মেসির জোড়া গোলে মায়ামির রোমাঞ্চকর জয়
ওমানে চার প্রবাসী ভাইয়ের আকস্মিক মৃত্যু
ইরান যুদ্ধের মধ্যেই গোপনে আমিরাত গিয়েছিলেন নেতানিয়াহু
হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ
একনেক সভায় চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারেজ
আস্থা ভোটের মাধ্যমে থালাপতি বিজয়ের আজ অগ্নিপরীক্ষা
আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা, এআই ক্যামেরার দখলে বহু সড়ক
ড.ইউনূস-নূরজাহানের বিচার দাবি
‘মানুষ মাফিয়া নেত্রী শেখ হাসিনা ও তার দলকে থু ‍থু দেবে’
দেশের শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের ওপর জোর শিক্ষামন্ত্রীর
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু
পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয় বাংলাদেশের
সরকারি মদের দোকান বন্ধ করলেন থালাপতি বিজয়
নকলায় খাল পুনঃখননের উদ্বোধন করলেন ফাহিম চৌধুরী এমপি
চলতি মাসের প্রথম ১০ দিনেই দেশে এলো ১২৮ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স
ইউজিসি কর্মশালা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.