শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩, ১৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

সৌদিতে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবের আকাশে একাধিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আজ রোববার (৮ মার্চ) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টার দিকে রাজধানী রিয়াদের পূর্বাঞ্চলে অন্তত সাতটি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে তারা।

এর প্রায় এক ঘণ্টা আগে আরও আটটি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করার তথ্যও প্রকাশ করা হয়। সৌদি কর্তৃপক্ষের দাবি, এসব ড্রোন ইরান থেকে ছোড়া হয়েছিল।

এর আগে শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছিলেন, উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা ব্যবহার করে যুক্তরাষ্ট্র কোনো সামরিক অভিযান না চালালে তেহরানও তাদের বিরুদ্ধে পাল্টা আঘাত হানবে না। তবে সেই বক্তব্যের কিছু সময়ের মধ্যেই ইরানের ভূখণ্ডে নতুন করে হামলার ঘটনা ঘটে।

এর পরপরই সৌদি আরব ও আশপাশের কয়েকটি দেশকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ ওঠে তেহরানের বিরুদ্ধে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক কয়েক ঘণ্টায় দফায় দফায় আসা এসব ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না বা স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে কি না— সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি।

বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে ঘিরেই ইরানের এসব হামলার পরিকল্পনা করা হয়েছে। এর আগে তেহরান সতর্ক করে বলেছিল, যেসব দেশ যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটি বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে, সেসব দেশও সংঘাতের ঝুঁকিতে পড়তে পারে।

বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। উত্তেজনা কমাতে আন্তর্জাতিক মহল থেকে কূটনৈতিক উদ্যোগের আহ্বান জানানো হলেও সংঘাত থামার কোনো স্পষ্ট ইঙ্গিত এখনো দেখা যাচ্ছে না।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.