শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩, ২৯ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

পল কাপুরের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ধারাবাহিক বৈঠক

কলিকাল প্রতিনিধি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন মাত্রা যোগ করতে উচ্চপর্যায়ের কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে ঢাকায়। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বর্তমানে সফররত অবস্থায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ধারাবাহিক বৈঠক করছেন।

আজ বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান। প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠকে বসেন। এরপর তার পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমানের সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক রাজনৈতিক বোঝাপড়া জোরদার, বাণিজ্য চুক্তির অগ্রগতি, আঞ্চলিক নিরাপত্তা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে মিয়ানমার পরিস্থিতি ও রোহিঙ্গা সংকট, পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা নিয়েও মতবিনিময় হতে পারে।

ঢাকায় পৌঁছানোর আগেই দুই দিনের এই সফরকে তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করে আমেরিকার এমবাসির এক বিবৃতিতে জানায়, সফরের মূল লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করা।

সফরসূচি অনুযায়ী, কাপুর আজ অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে পৃথক বৈঠক করবেন। সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে বেসরকারি খাতের অংশীদারিত্ব নিয়েও আলোচনা হবে।

বিশ্লেষকদের মতে, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা এবং সরবরাহ চেইন বৈচিত্র্যকরণ- এসব বিষয় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে।

সফরের শেষদিন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠকের পাশাপাশি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও মতবিনিময় করবেন মার্কিন এই কূটনীতিক। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়ার কথাও রয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
১৭ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
বিদ্যুৎ উৎপাদনে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
শীঘ্রই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে
হামের চিকিৎসায় এবার ৮ সদস্যের মেডিকলে বোর্ড গঠন
হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট
বিসিএস পরীক্ষার সিলেবাসে আসছে পরিবর্তন
বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠান পেলো স্বাধীনতা পুরস্কার
প্রতিশোধ প্রতিহিংসা নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী
২৭ ভরি স্বর্ণালংকারসহ প্রতারক তান্ত্রিককে গ্রেফতার করেছে পিবিআই

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.