নড়াইল সদর উপজেলার বড়কুলা গ্রামে পূর্বশত্রুতার জেরে সংঘর্ষের ঘটনায় বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন।
আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভোরে স্থানীয় সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের মোল্লার নেতৃত্বে লোকজন এলাকায় গুলি ছোড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে গ্রামের খলিল শেখ তার ছেলে তাহাজ্জত ও ফেরদৌস শেখকে ধরে এনে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে যায়।







