শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩, ১৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

শুক্রবার রাতের তাৎপর্যপূর্ণ ইবাদত

ধর্ম ডেস্ক

প্রিয় নবী হজরত মুহাম্মাদ (সা.) বলেছেন, সূর্যোদয় হয়েছে এমন দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো শুক্রবার বা জুমার দিন। মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা মুসলিম সমাজে এই দিনটিকে পৃথিবীর অন্যতম তাৎপর্যবহ দিবস হিসেবে বিশেষ মর্যাদায় ভূষিত করেছেন।

ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত-দিনের রয়েছে অপরিসীম গুরুত্ব। এই দিনে রাসূল (সা.) বেশি করে আমল করার কথা বলেছেন। এমনকি দিনের পাশাপাশি রাতের আমলও অনেকবেশি তাৎপর্যপূর্ণ।

ইসলামী তারিখ গণনা হয় চাঁদ দেখার উপর ভিত্তি করে। আগে রাত এবং পরে দিন আসে। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গেই পরের দিন আরম্ভ হয়ে যায়। শুক্রবার (বৃহস্পতিবার দিবাগত রাত) রাত ও দিন সপ্তাহের রাত ও দিনগুলোর মধ্যে সর্বোত্তম বলে হাদিস শরিফে বর্ণিত আছে।

আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মাদ (সা.) বলেছেন, তোমরা উজ্জ্বল দিনে ও উজ্জ্বল রাতে অর্থাৎ শুক্রবার দিনে ও রাতে আমার ওপর অধিক পরিমাণে দরুদ শরিফ পাঠ করো।

এ দিনের দরুদ শরিফ আমার নিকট পাঠানো হয়। আর এতে করে আমলনামায় অধিক পুণ্য লেখা হয়। যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে দু’রাকাত নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতেহা একবার, আয়াতুল কুরসী একবার ও সূরা ইযাযুলযিলা তিনবার পাঠ করে, সালাম অন্তে ১০০ বার এ দোয়া ‘আল্লাহুম্মা ইন্নিআউবুবিকা মিন আযাবিল কবরে লা-ইলা-হা ইল্লা আন্তা’ পড়ে, তবে আল্লাহ তায়ালা তার কবরের চাপ নিষ্পেষণ ও অন্যান্য আযাব ক্ষমা করে দেবেন। (দোজখের আযাব ও বেহেস্তের শান্তি)।

এছাড়াও তাহজ্জুদের নামাজ পড়া এবং বেশি বেশি নফল ইবাদত করতে হবে। সেই সঙ্গে কুরআন তেলাওয়াতের ফযিলত তো আছেই। মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার ইবাদত করার তৌফিক দান করুন এবং আমাদের ছোটখাটো আমলগুলো কবুল করুক। আমিন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.