বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৩ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

নির্বাচন নিয়ে যা বললেন মার্কিন রাষ্ট্রদূত

কলিকাল প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

আজ বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সিইসির সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে বেলা ১১টা ৫০ মিনিটের দিকে এ বৈঠক শুরু হয়।

ব্রেন্ট ক্রিস্টেনসেন সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেয় না। এই নির্বাচনের ফল কী হবে, তা নির্ধারণ করবেন কেবল বাংলাদেশের জনগণ।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ যে সরকারকে নির্বাচিত করবে, আমরা তাদের সঙ্গেই ভবিষ্যতে কাজ করতে প্রস্তুত।

নির্বাচনে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে তিনি বলেন, নির্বাচন পর্যবেক্ষণে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যৌথ উদ্যোগে কোনো পর্যবেক্ষক আসছে না। তবে ব্যক্তিগতভাবে চারটি জায়গায় ভোট পর্যবেক্ষণ করা হবে। সেটি ইসির সহযোগিতা ছাড়া। অফিসিয়ালি যুক্তরাষ্ট্র থেকে পর্যবেক্ষক পাঠানো হচ্ছে না।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেন, তবে মার্কিন দূতাবাস থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম, খুলনা, সিলেট আর ঢাকায় ভোট পর্যবেক্ষণ করবে দেশটি। সেটি ইসির সহযোগিতা ছাড়া। এ চার এলাকায় ভোট পর্যবেক্ষণ করে রিপোর্ট দিবে তাদের দেশের সরকারকে। তবে এ নির্বাচন পর্যবেক্ষণে অফিসিয়ালি পর্যবেক্ষক পাঠাবে না যুক্তরাষ্ট্র।

মার্কিন রাষ্ট্রদূত জানান, অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন কীভাবে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, সে বিষয়ে সিইসি তাকে বিস্তারিত অবহিত করেছেন। এ তথ্যগুলো নিয়ে তিনি সন্তুষ্ট বলেও জানান তিনি।

গত ১২ জানুয়ারি বাংলাদেশে আসেন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে গরুবাহী পিকআপের সংঘর্ষ
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
সেনাবাহিনীর ভূমিকা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে: সেনাপ্রধান
দেশ স্থিতিশীল হওয়ায় ব্যারাকে ফিরে যাচ্ছে সেনাসদস্যরা
রামিসা হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষাব্যবস্থায় আসছে বড় পরিবর্তন: শিক্ষা প্রতিমন্ত্রী
গণমাধ্যম কমিশন গঠন নিয়ে নতুন তথ্য জানালেন তথ্যমন্ত্রী
রাজধানীতে শিশুর গলাকাটা লাশ উদ্ধার
টিকা সংকটের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আগেই সতর্ক করেছিল ইউনিসেফ
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
বিদ্যুতের দাম ইউনিট প্রতি ২১ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব
দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তরস্থাপন করলেন প্রধানমন্ত্রী
সকল চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি স্থগিত
ওমানে মৃত্যু: ৪ ভাইয়ের মরদেহ আজ রাতে দেশে ফিরবে
সেতুমন্ত্রী অবরুদ্ধ, উদ্ধার করল পুলিশ!
পাকিস্তানকে হোয়াইটওয়াশের পথে বাংলাদেশ
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে যেসব শর্ত দিয়েছে ইরান
নকলায় ভূমি সেবা মেলা শুরু
সমুদ্রপাড়ে ফুরফুরে মেজাজে প্রভা
নকলায় ফিস্টুলা নির্মূলে র‍্যালি ও আলোচনা সভা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.