আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের তিনটি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে শেরপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমান প্রতীক বরাদ্দ ঘোষণা করেন।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে দলীয় প্রার্থীদের পাশাপাশি শেরপুর-১ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদকে (মোটরসাইকেল) প্রতীক দেওয়া হয়।
এছাড়া শেরপুর-১ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ধানের শীষ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ মো. রাশেদুল ইসলাম দাঁড়িপাল্লা, এনসিপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার লিখন মিয়া শাপলা কলি, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মাহমুদুল হক মনি লাঙল প্রতীক পেয়েছেন।








