বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৩ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

বউয়ের প্যারায় মোশাররফ করিম!

বিনোদন ডেস্ক

জনপ্রিয় জুটি মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা। আবারও এক ফ্রেমে দেখা যাবে এ জুটিকে। ছোট পর্দায় ঈদ উপলক্ষে নির্মিত হচ্ছে নতুন নাটক। কমেডি ধারার ‘বউ প্যারা দেয়’ নাটকে তাদের স্বামী–স্ত্রীর চরিত্রে দেখা যাবে।

নাটকের গল্পে উঠে আসবে দাম্পত্য জীবনের নিত্যদিনের খুনসুটি। পারিবারিক টানাপোড়েন আর মজার সব ঝামেলা। তবে নাটকের নাম দেখেই বুঝা যাচ্ছে মোশাররফ করিমের জীবনে ‘প্যারা’র মূল কারণ হবেন নীলা। কেন এত প্যারা দিচ্ছে, সেটা জানতে হলে অবশ্যই নাটকটি দেখতে হবে।

কমেডি ঘরানার এ নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন সাইফ আহমেদ। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ঈদ আয়োজনে নাটকটি প্রচারিত হবে। সম্প্রতি গাজীপুরের পুবাইলে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।

নির্মাতা সাইফ আহমেদ জানান, স্বামী–স্ত্রীর সংসারে প্রতিদিন ছোট ছোট ঘটনা ঘটে থাকে। ভুল বোঝাবুঝি ও আবেগের টানাপোড়েনকে হাস্যরসের ভেতর দিয়ে তুলে ধরা হয়েছে এ গল্পে। তার মতে, গল্পটি যেমন দর্শককে হাসাবে, তেমনি সম্পর্কের ভেতরের বিশ্বাস ও ভালোবাসার গুরুত্বও মনে করিয়ে দেবে।

মোশাররফ করিম বলেন, দাম্পত্য জীবনে মধুরতা আর তিক্ততা—দুটোই পাশাপাশি চলে। সে বাস্তবতাকেই গল্পের মূল বিষয় করা হয়েছে। তিনি আশা করেন, হাসির আড়ালে দর্শক একটি সুন্দর বার্তা খুঁজে পাবেন।

সহশিল্পী নীলার প্রশংসাও করেন মোশাররফ করিম। তার ভাষায়, নীলা কাজের প্রতি আন্তরিক এবং অভিনয়ে মনোযোগী। এ মনোভাব তাকে ভবিষ্যতে আরও ভালো কাজের দিকে এগিয়ে নেবে বলে তিনি মনে করেন।

অন্যদিকে নীলাঞ্জনা নীলা বলেন, মোশাররফ করিমের সঙ্গে কাজ করলে সব সময় নতুন কিছু শেখার সুযোগ থাকে। তিনি জানান, একজন বড় মাপের অভিনেতা হয়েও মোশাররফ করিম সেটে খুব সহজ-সরল থাকেন। প্রতিটি দৃশ্যে তার অভিনয় এবং সহযোগিতা তাকে অনুপ্রাণিত করে। আগের কাজগুলোর মতো এবারও দর্শকের ভালোবাসা পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নাটকটিতে আরও ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়রাজ, সান্ত্বনা ও সাজ্জাদ সাজু।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন সিইসি
জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে গরুবাহী পিকআপের সংঘর্ষ
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
সেনাবাহিনীর ভূমিকা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে: সেনাপ্রধান
দেশ স্থিতিশীল হওয়ায় ব্যারাকে ফিরে যাচ্ছে সেনাসদস্যরা
রামিসা হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষাব্যবস্থায় আসছে বড় পরিবর্তন: শিক্ষা প্রতিমন্ত্রী
গণমাধ্যম কমিশন গঠন নিয়ে নতুন তথ্য জানালেন তথ্যমন্ত্রী
রাজধানীতে শিশুর গলাকাটা লাশ উদ্ধার
টিকা সংকটের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আগেই সতর্ক করেছিল ইউনিসেফ
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
বিদ্যুতের দাম ইউনিট প্রতি ২১ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব
দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তরস্থাপন করলেন প্রধানমন্ত্রী
সকল চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি স্থগিত
ওমানে মৃত্যু: ৪ ভাইয়ের মরদেহ আজ রাতে দেশে ফিরবে
সেতুমন্ত্রী অবরুদ্ধ, উদ্ধার করল পুলিশ!
পাকিস্তানকে হোয়াইটওয়াশের পথে বাংলাদেশ
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে যেসব শর্ত দিয়েছে ইরান
নকলায় ভূমি সেবা মেলা শুরু
সমুদ্রপাড়ে ফুরফুরে মেজাজে প্রভা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.