বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৩ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

গায়ে হলুদে নাচলেন পূজা চেরি

বিনোদন ডেস্ক

দেশীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। বর্তমান প্রজন্মের ভক্তদের মধ্যে সাড়াজাগানো এ চিত্রনায়িকা রোমান্টিক সিনেমা দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন। তারপর একের পর এক উপহার দিয়েছেন হিট সিনেমা। ফলে দর্শকমহলে তৈফা হয়েছে তার গ্রহণযোগ্যতা। সেটি এখন অবধি ধরে রেখেছেন পূজা।

সম্প্রতি এ অভিনেত্রী খবরের শিরোনামে এসেছেন ভিন্ন কারণে। গায়ে হলুদের অনুষ্ঠানের ভিডিওতে। মাত্র ১৬ সেকেন্ডের ভিডিওতে তোলপাড় নেটদুনিয়া। ভাইরাল হয়েছে পূজার গায়ে হলুদের একটি ভিডিও, যা ভক্তমহলে কৌতূহল তৈরি করেছে। সেখানে দেখা গেছে অভিনেতা আফরান নিশোকেও।

একটি সূত্র জানায়, বাস্তবে কোনো বিয়ের অনুষ্ঠান ছিল না এটি। এটি হচ্ছে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমার একটি শুটিংয়ের দৃশ্য। সে ভিডিওর একটি দৃশ্যে দেখা গেছে অভিনেতা আফরান নিশোকেও। ‘দম’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড়পর্দায় জুটি বেঁধেছেন নিশো ও পূজা।

অ্যাকশন ও রোমাঞ্চধর্মী এ সিনেমাটিতে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। এ ছাড়া প্রায় এক দশক পর এ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরছেন বর্ষীয়ান অভিনেত্রী ডলি জহুর।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, পাবনায় নির্মাতা রেদওয়ান রনির ‘দম’ সিনেমার শুটিং চলাকালীন কোনো এক উৎসুক দর্শক গোপনে ভিডিওটি ধারণ করেন। শুটিং সেটে সাধারণ মানুষের ভিড় বেশি থাকায় কেউ একজন সুযোগ বুঝে দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন। পরে সেটি সামাজিক মাধ্যমে ছেড়ে দিলে নেটিজেনদের মাঝে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।

এর আগেও ‘দম’ সিনেমার শুটিংয়ের জন্য কাজাখস্তানে পুরো টিম অবস্থান করেছিল। ভিন্ন লোকেশন ও শক্তিশালী কাস্টিংয়ের কারণে সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে বাড়তি কৌতূহল রয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে গরুবাহী পিকআপের সংঘর্ষ
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
সেনাবাহিনীর ভূমিকা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে: সেনাপ্রধান
দেশ স্থিতিশীল হওয়ায় ব্যারাকে ফিরে যাচ্ছে সেনাসদস্যরা
রামিসা হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষাব্যবস্থায় আসছে বড় পরিবর্তন: শিক্ষা প্রতিমন্ত্রী
গণমাধ্যম কমিশন গঠন নিয়ে নতুন তথ্য জানালেন তথ্যমন্ত্রী
রাজধানীতে শিশুর গলাকাটা লাশ উদ্ধার
টিকা সংকটের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আগেই সতর্ক করেছিল ইউনিসেফ
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
বিদ্যুতের দাম ইউনিট প্রতি ২১ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব
দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তরস্থাপন করলেন প্রধানমন্ত্রী
সকল চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি স্থগিত
ওমানে মৃত্যু: ৪ ভাইয়ের মরদেহ আজ রাতে দেশে ফিরবে
সেতুমন্ত্রী অবরুদ্ধ, উদ্ধার করল পুলিশ!
পাকিস্তানকে হোয়াইটওয়াশের পথে বাংলাদেশ
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে যেসব শর্ত দিয়েছে ইরান
নকলায় ভূমি সেবা মেলা শুরু
সমুদ্রপাড়ে ফুরফুরে মেজাজে প্রভা
নকলায় ফিস্টুলা নির্মূলে র‍্যালি ও আলোচনা সভা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.