বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৯ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

পাইলসের সমস্যায় খাদ্যাভ্যাসে পরিবর্তন

লাইফস্টাইল ডেস্ক

ছবি : সংগৃহীত

আমাদের ব্যস্ত জীবনে খাদ্যাভ্যাসে আমূল পরিবর্তন এসেছে। এর ফলে অনেকেই নানা জটিল স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। তাদের মধ্যে একটি হলো পাইলস বা অর্শ। এ সমস্যায় মলদ্বারের ভেতরে ও বাইরে ফুলে গিয়ে আঁচিলের মতো গঠন হয়, যার কারণে মলত্যাগের সময় তীব্র ব্যথা ও রক্তপাত দেখা দেয়।

বিশেষজ্ঞরা বলছেন, সঠিক খাদ্যাভ্যাস মানলেই অনেকাংশে এ সমস্যার উপশম সম্ভব। অন্যদিকে, কিছু খাবার রয়েছে যা খেলে পাইলসের সমস্যা আরও বেড়ে যায়।

পাইলস রোগীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
১. মশলাদার খাবার
ঝাল-মশলাদার খাবার যেমন মরিচ, আদা, গরম মশলা, আচার বা চাটনি হজমে সমস্যা তৈরি করে। এগুলো খেলে মলদ্বারে প্রদাহ, চুলকানি ও জ্বালাপোড়া বাড়তে পারে।

২. ভাজা খাবার
ডিপ ফ্রাইড খাবার যেমন ফাস্টফুড, পাকোড়া, শিঙাড়া, পরোটা ইত্যাদি হজম করা কঠিন। এগুলোতে ফাইবার কম থাকায় কোষ্ঠকাঠিন্য বাড়ে এবং পাইলসের ব্যথা তীব্র হয়।

৩. চা ও কফি
অতিরিক্ত ক্যাফেইন শরীরকে ডিহাইড্রেট করে এবং হজম প্রক্রিয়া ধীর করে দেয়। এর ফলে মল শক্ত হয়ে যায় এবং পাইলসের সমস্যা বাড়ে।

৪. অতিরিক্ত চিনি ও প্রক্রিয়াজাত খাবার
বিস্কুট, কেক, সফট ড্রিংকস বা অন্যান্য প্রক্রিয়াজাত খাবারে চিনি ও ফ্যাট বেশি থাকে, যা প্রদাহ বাড়ায় এবং হজমে সমস্যা করে।

৫. আমিষ খাবার
বিশেষত লাল মাংস ও প্রক্রিয়াজাত মাংস হজম করা কঠিন ও ফাইবারও কম থাকে। এগুলো খেলে কোষ্ঠকাঠিন্য হয়, যা পাইলস রোগীদের জন্য ক্ষতিকর।

পাইলস রোগীদের উচ্চ ফাইবারযুক্ত খাবার, যেমন শাকসবজি, ফলমূল, ডাল, ওটস ইত্যাদি খাওয়া উচিত। এগুলো হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে।

একইসঙ্গে পর্যাপ্ত পানি পান করা ও নিয়মিত ব্যায়াম করাও জরুরি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের সব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মির্জা ফখরুল
হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
‘সরকারি দল ও বিরোধীদল মিলেই একটি বাজেট উপহার দেবে’
ভারত থেকে দেশে ফিরতে সীমান্তে মানুষের ভীড়
দেশের ছয় জেলায় ঝড়ের শঙ্কা
ঢাকায় মৃদু ভূমিকম্প
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান
মৃত্যুর মিছিলে ম্লান ঈদ আনন্দ
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৬৮ লাখ টাকা টোল আদায়
কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু
ঈদের ছুটির পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু
পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.