সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩, ১৬ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

শেরপুর জেলার

নকলায় বীর মুক্তিযোদ্ধা ওসমান গণি আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নকলা (শেরপুর) প্রতিনিধি

ছবি : দৈনিক কলিকাল

শেরপুর জেলার নকলা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. ওসমান গণি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি উপজেলার ৭নং টালকী ইউনিয়নের বিবিরচর বাজিতবাড়ী এলাকার মৃত সিরাজ আলীর ছেলে।

পরিবারসূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মো. ওসমান গণি প্রায় দুই বছর ধরে ব্রেইন স্টোক করে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটের সময় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বুধবার সকাল ১১টার সময় উপজেলার টালকী ইউনিয়নের নয়াবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে চৌকস পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম মরহুমের প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা জানাতে থানার পুলিশকে সাথে নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ সমাহিত করা হয়।

তথ্য মতে, বীর মুক্তিযোদ্ধা মো. ওসমান গণি-এঁর লাল মুক্তিবার্তা তালিকা নম্বর ০১১৪০৩০০৬৬, গেজেট তালিকা নম্বর ৯০৬ এবং কল্যাণ ট্রাস্ট তালিকা নম্বর ১৫৭৪৪। জাতীয় পরিচয়পত্র মোতাবেক মৃত্যুর দিনে তাঁর বয়স হয়েছিলো ৭১ বছর ৭ মাস ২১ দিন। তিনি স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে উপজেলা প্রশাসন, বিভিন্ন স্তরের স্থানীয় জনপ্রতিনিধি, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, নকলা প্রেসক্লাবের দায়িত্বশীল ও স্থানীয় সংবাদকর্মী, অদম্য মেধাবী সহায়তা সংস্থা, রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন ও মানবকল্যাণ ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন মহল আলাদাভাবে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

হাম সন্দেহে আরও ১০ শিশুর মৃত্যু
মে মাসের গ্যাসের (এলপিজি) দাম অপরিবর্তিত
ফারুকীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ!
নকলায় এডিপি’র মাধ্যমে শিক্ষা, প্রাণিসম্পদ ও ক্রীড়া খাতে উপকরণ বিতরণ
সততা, মেধা ও যোগ্যতাই হবে জনপ্রশাসনে নিয়োগের শর্ত: প্রধানমন্ত্রী
দুর্নীতির সঙ্গে কোনো আপস করতে চাই না: প্রধানমন্ত্রী
পল্টি দেওয়ার অভ্যাস আমার নাই: সাকিব
চিন্তায় ও মননে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই: তথ্যমন্ত্রী
বিজেপি ছাড়ায় অভিনেত্রীকে ধর্ষণের হুমকি
সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত
একযোগে ছাত্রদলের ২৯ কমিটি ঘোষণা
সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ আজ
শ্রীবরদীতে রক্তসৈনিকের ফ্রি মেডিকেল ক্যাম্প
সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নেত্রকোনায় বাস চাপায় সিএনজির দুই যাত্রী নিহত
ইরান থেকে ফেরার পথেই কিউবা দখল করবো: ট্রাম্প
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
ডিসি সম্মেলন শুরু কাল রোববার
প্রথম বাংলাদেশী হিসেবে মাকালু শিখরে বাবর আলী
আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.