আগামীকাল বুধবার দুপুর ২টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররমের খতিব জানাজা পড়াবেন। পরে জিয়াউর রহমানের পাশে তাকে সমাহিত করা হবে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় সাধারণ মানুষের অংশগ্রহণের সুবিধার্থে আগামীকাল বুধবার নিয়মিত সময়সূচির অতিরিক্ত বিশেষ মেট্রোরেল সার্ভিস পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডিএমটিসিএল’র পরিচালক (প্রশাসন) এ. কে. এম. খায়রুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে আগামীকাল ৩১ ডিসেম্বর ডিএমটিসিএল নিয়মিত সময়সূচির অতিরিক্ত বিশেষ মেট্রোরেল সার্ভিস পরিচালনা করবে।
এদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামীকাল দুপুর ২টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররমের খতিব জানাজা পড়াবেন। পরে জিয়াউর রহমানের পাশে তাকে সমাহিত করা হবে।








