সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

আমার অবশ্যই ভুল আছে: ঈশিতা

বিনোদন ডেস্ক

দেশের শোবিজের উজ্জ্বল নক্ষত্র রুমানা রশীদ ঈশিতা গ্ল্যামার বা বিলাসিতার মোহে পড়েননি। ছোটবেলা থেকেই তারকাখ্যাতি থাকা সত্ত্বেও তিনি সবসময় সাধারণ জীবনযাপন ও অনুপ্রেরণার প্রতীক হয়ে আছেন।

দেশের শোবিজ অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র রুমানা রশীদ ঈশিতা। ছোটবেলা থেকেই দর্শকদের মন জয় করে চলেছেন তিনি। অভিনয় আর গানের পাশাপাশি ব্যক্তিজীবনেও ঈশিতা প্রভাবশালী। তিনি দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলার সহধর্মিণী।

তবু এতো প্রতিপত্তি আর গ্ল্যামারের মাঝেও ঈশিতা সবসময় নিজেকে রেখেছেন সাধারণ ও প্রচারবিমুখ। সম্প্রতি এক পডকাস্টে তিনি জানান, বিলাসিতা বা আভিজাত্য কখনো তাকে বেশি টানেনি। মাত্র আট বছর বয়সে তারকাখ্যাতি পাওয়ার পরও সেটিকে কখনো মাথায় চড়তে দেননি।

ঈশিতা বলেন, ‘মানুষের মেধা বা বড় অর্জনও কোনো সময় বিলীন হয়ে যেতে পারে। ধরুন, একজন অভিজ্ঞ ব্রেইন সার্জন ৪০ বছরের সাফল্যের পর অসুস্থ হয়ে তিন বছরের শিশুর মতো হয়ে যেতে পারেন।’

তিনি যোগ করেন, ‘মেধারই যদি এমন অনিশ্চয়তা থাকে, তাহলে ধন-সম্পদ নিয়ে অতিরিক্ত স্বস্তিবোধ বা উত্তেজিত হওয়ার কিছু নেই।’ ঈশিতা জীবনের এই অনিশ্চয়তাকেই ধ্রুব সত্য মনে করেন। তার মতে, ‘কবে কী হবে তা একমাত্র ওপরওয়ালা জানেন। তাই প্রাচুর্য নিয়ে অতিরিক্ত আত্মতৃপ্ত হওয়ার কোনো মানে নেই।’

শেষে তিনি বলেন, ‘আমারও ভুল আছে। কারণ আমি একেবারেই সাধারণ মানুষ।’ বিতর্কহীন ক্যারিয়ার, ভক্তদের কাছে অনুপ্রেরণার নাম, এবং আভিজাত্যের মোহে না পড়ার মানসিকতা। সব মিলিয়ে ঈশিতা আজও শোবিজে এক উজ্জ্বল উদাহরণ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার
রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার
নকলায় কুরবানি বিষয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণ, নিহত ৩
নালিতাবাড়ীতে এক হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বায়তুল মুকাররমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত
পত্রিকা সম্পাদকদের নতুন ঐক্যবদ্ধ প্লাটফর্ম
রামিসার ফরেনসিক রিপোর্টে মৃত্যুর আগে মিলেছে ধর্ষণের প্রমাণ
জেট ফুয়েলের দাম কমলো

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.