সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র শাহবাগ

কলিকাল প্রতিনিধি

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর শাহবাগ।

আজ মঙ্গলবার ২৫ নভেম্বর সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

এঘটনায় পাঁচজন প্রিলিমিনারি উত্তীর্ণ প্রার্থী আহত হন। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। আহতরা হলেন- মো. শাহিন (২৮), আশিকুর রহমান (২৯), শাকিল আহমেদ (২৮), রিয়াজ (২৭) ও আবরার শাহরিয়ার উল্লাস (২৮)।

আহত শাকিল আহমেদ বলেন, গত সেপ্টেম্বর মাসে আমাদের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল (রেজাল্ট) দেয়। কিন্তু তারা আমাদের লিখিত পরীক্ষার জন্য তেমন কোনো সময় না দিয়ে পরীক্ষার তারিখ ঘোষণা করে। গত একমাস ধরে পরীক্ষা পেছানোর দাবিতে শাহবাগ এলাকায় আন্দোলন করছি। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বসেছিলাম। শেষ পর্যন্ত বলেছিলাম ২৮ ডিসেম্বর আমাদের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করার জন্য, কিন্তু তারা সেটি না করে চলতি মাসের ২৭ তারিখ পরীক্ষার তারিখ ঘোষণা করে। বলেন, শাহবাগ থেকে যমুনার উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করলে সন্ধ্যার দিকে পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। ঢাকা মেডিকেলে এখন পর্যন্ত আহত অবস্থায় পাঁচজন এসেছেন, তাদের মধ্যে কয়েকজনের মাথা ফেটে গেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শাহবাগ এলাকা থেকে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার প্রার্থীদের আহত অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

এছাড়া আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ মনসুর আহত হয়েছেন। তিনি বলেন, আন্দোলনকারীরা পুলিশের দিকে ইট পাটকেল ছুড়েছে। ইট পাটকেলের আঘাতে আমিও আহত হয়েছি। তারা এখনো চারুকলার সামনের সড়কে অবস্থান করছেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার
রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার
নকলায় কুরবানি বিষয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণ, নিহত ৩
নালিতাবাড়ীতে এক হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বায়তুল মুকাররমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত
পত্রিকা সম্পাদকদের নতুন ঐক্যবদ্ধ প্লাটফর্ম
রামিসার ফরেনসিক রিপোর্টে মৃত্যুর আগে মিলেছে ধর্ষণের প্রমাণ
জেট ফুয়েলের দাম কমলো
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.