বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৯ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

পরীমনির সঙ্গে তুলনা করায় ক্ষিপ্ত ডাকসু নেত্রী

কলিকাল প্রতিনিধি

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ধানমণ্ডি ৩২ নম্বরে বিক্ষোভে অংশ নেন ডাকসুর সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়া। পুলিশের সঙ্গে তর্কে জড়ালে তাঁকে উদ্দেশ করে “পরীমনির মতো ভাইরাল হতে এসেছেন?” মন্তব্য করা হয়। ক্ষুব্ধ রাফিয়া জানান, তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার ইচ্ছা রাখেন না, বরং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেই তাঁর উপস্থিতি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ধানমণ্ডির ৩২ নম্বরে ফের দুটি বুলডোজার আনা হয়। ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়া কাল সেখানে গিয়েছিলেন।

ওই জায়গা থেকে বিক্ষোভকারীদের সরাতে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এক সময়ে উম্মা উসওয়াতুন রাফিয়া পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

ঠিক সেই সময় পাশ থেকে কেউ একজন মন্তব্য করেন, “পরীমনির মতো ভাইরাল হতে এসেছেন এখানে?” এই কথা শুনেই ক্ষিপ্ত হন রাফিয়া। তিনি বারবার জানতে চান, “কে বলেছে এটা, কে বলেছে?” পুলিশের দিকে এগিয়ে গিয়ে তিনি বলতে থাকেন, “আপনাদের কেন মনে হয়েছে আমি পরীমনির মতো ভাইরাল হতে এসেছি?”

পরে রাফিয়া নিজের ফেসবুকে একটি পোস্ট দেন, যেখানে জানিয়েছেন ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়ানোর কোনো ইচ্ছা তাঁর নেই। রাফিয়া বলেন, “দেখেন, একটা স্পষ্ট কথা বলি, ভবিষ্যতে আমার রাজনীতিতে জড়ানোর সম্ভাবনা খুবই কম। জামায়াত, বিএনপি সবেতেই আমি ডিজাপোয়েন্টেড। এনসিপির প্রতি আশা ছিল, সেই আশা আস্তে আস্তে নিভতেসে।” তিনি ‘মন্দের ভালো’ বলে কোনো দলের সঙ্গে যাবেন না।

ডাকসুর এই সদস্য আরও বলেন, “যত দিন মজলুমের ওপর লাঠিচার্জ হবে, যত দিন স্বৈরাচারের প্রেতাত্মা সিন্দাবাদের ভূতের মতো আমাদের রাষ্ট্রযন্ত্রের ঘাড়ে সওয়ারি হয়ে থাকবে, তত দিন আমি জালিমের বিরুদ্ধে দাঁড়াব। আমার কোনো দল নাই, রাজনৈতিক কোনো স্বার্থ নাই। শুধু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ছাড়া আমার কোনো উদ্দেশ্যও নাই।”

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের সব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মির্জা ফখরুল
হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
‘সরকারি দল ও বিরোধীদল মিলেই একটি বাজেট উপহার দেবে’
ভারত থেকে দেশে ফিরতে সীমান্তে মানুষের ভীড়
দেশের ছয় জেলায় ঝড়ের শঙ্কা
ঢাকায় মৃদু ভূমিকম্প
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান
মৃত্যুর মিছিলে ম্লান ঈদ আনন্দ
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৬৮ লাখ টাকা টোল আদায়
কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু
ঈদের ছুটির পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু
পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.