শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২, ২১ জমাদিউস সানি ১৪৪৭, হেমন্তকাল

রাউজানে আবার গুলাগুলি, বিএনপি নেতাসহ গুলিবিদ্ধ ৫

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

আবারও রক্তে ভিজলো চট্টগ্রামের রাউজান। বুধবার মধ্যরাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া চৌধুরী পাড়ায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপির কর্মীসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।

আহতরা হলেন—আব্দুল্লাহ সুমন, ইসমাইল, খোরশেদ, রুবেল ও সোহেল। এর মধ্যে সুমনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রাত পৌনে ১২টার দিকে হঠাৎ গুলির শব্দে থমকে যায় পুরো গ্রাম। স্থানীয়দের দাবি, মোটরসাইকেল ও একটি গাড়িতে করে এসে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালায় এবং পরে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, সুমনের বুকে গুলি লেগেছে, তার অবস্থা গুরুতর। রাউজান–রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বেলায়েত হোসেন বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে, ঘটনার কারণ অনুসন্ধান চলছে।”

তবে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। এলাকাবাসীর অভিযোগ, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে যেতে দেরি করেছে। হামলার পর থেকে পুরো কোয়েপাড়া এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

উল্লেখ্য, গত এক বছরে রাউজান উপজেলায় গুলিতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধারাবাহিক এসব ঘটনার পর নতুন এই হামলায় আবারও অস্থিরতা ছড়িয়ে পড়েছে এলাকায়।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.