বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২, ২১ রমজান ১৪৪৭, বসন্তকাল

কথা রাখলেন ইউএনও রাজীব হোসেন

কলিকাল প্রতিনিধি

ছবি : দৈনিক কলিকাল

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দূর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত পূর্ব ধোপাছড়ির যাতায়াতের একমাত্র অবলম্বন কাঠের শঙ্খেরকুল ছড়ার কাঠের সেতুটি পাহাড়ি ঢলে ভেঙে গিয়ে দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে থাকায় হাজারো মানুষের দূর্ভোগ লাঘবে মেরামতের ব্যবস্থা করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাজীব হোসেন।

রবিবার (২ নভেম্বর) দুপুরে ধোপাছড়ি বাজারে ভেঙে যাওয়া কাঠের সেতুটি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আর্থিক সহায়তায় ৫ লক্ষ ৮০ হাজার টাকা ব্যয়ে মেরামতের জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভুঁইয়া, ধোপাছড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লতিফা আকতার, মেম্বার মুজিবুল হক খোকা, মোজাম্মেল হক মেম্বার এবং ওসমান চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, গত ২০২৩ সালের অক্টোবর মাসে ১৬ লাখ টাকা ব্যয়ে চন্দনাইশ উপজেলা পরিষদের বরাদ্দ থেকে ১০০ মিটার দীর্ঘ ও ৭ ফুট প্রস্থের এই কাঠের সেতুটি নির্মাণ করা হয়। কিন্তু পরবর্তীতে বর্ষার মৌসুমে প্রবল জোয়ারের স্রোতে মাঝখানে সেতুটি ভেঙ্গে গেলে শঙ্খকুল ও চেমিরমুখ এলাকার মধ্যে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরবর্তীতে এলাকাবাসির অনুরোধে ওই এলাকার জনগনের দুঃখ দুর্দদশার কথা চিন্তা করে সেতুটি মেরামতের আশ্বাস দেন ইউএনও রাজিব হোসেন। এর আগে সেতুটি পরিদর্শনে গেলে এলাকাবাসীর অনুরোধে সেতুটি সংস্কারের উদ্যোগ নেন ইউএনও। অক্টোবরের শেষের দিকে অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে কাজটির সংস্কার কাজের উদ্বোধন করার আশ্বাস মোতাবেক যথাসময়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহযোগিতায় সেতুটির মেরামতের উদ্বোধন করে কথা রাখলেন তিনি ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন মামুনুল হক
প্রধানমন্ত্রীর সাথে এবি পার্টির চেয়ারম্যানের সাক্ষাৎ
প্রাথমিক বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা জারি
হরমুজে মাইন বসাচ্ছে ইরান, ট্রাম্পের হুঁশিয়ারি
স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
স্পিকার-ডেপুটি স্পিকারের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন
পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় বাংলাদেশের
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকটে ৩৯১ ফ্লাইট বাতিল
হাইপারসনিক ছাড়াও ৩ ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
হত্যা ও ধর্ষণের হুমকি, জিডি করলেন তিথি
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির জামাল
চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসেলের সাথে ড্র বার্সেলোনার
আই হ্যাভ অ্যা প্ল্যান: ট্রাম্প
রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের
সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধসহ কয়েক টন ত্রাণ সামগ্রী ইরানে পাঠিয়েছে আজারবাইজান
ইরান যুদ্ধে নতুন বার্তা আমিরাতের
ঢাবিতে পিটিয়ে হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
ম্যানেজিং কমিটি সভাপতি পদের জন্য স্নাতক পাসের শর্ত বাতিল
ট্রাম্পের বক্তব্যের পর তেলের দামে সুখবর

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.