মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৮ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

‘দম’ নিয়ে মেহজাবীনের প্রত্যাশা

বিনোদন ডেস্ক

ছবি : সংগৃহীত

নাটকে বিরতি দিয়ে ওটিটিতে নিয়মিত হয়েছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তারপর থেকেই তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায়। ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী এবার পুরোপুরি চলচ্চিত্রে মনোনিবেশ করেছেন। তার অভিনীত প্রথম নির্মিত সিনেমা ‘সাবা’ মুক্তি পায় গত ২৬ সেপ্টেম্বর।

মাকসুদ হোসাইন পরিচালিত ছবিটি মুক্তির পর দর্শক ও সমালোচক–দুই মহল থেকেই প্রশংসা কোড়ায়। যদিও এটি ছিল তার প্রথম শুটিং করা সিনেমা, তবে মুক্তির দিক থেকে ‘প্রিয় মালতি’-ই দর্শকের সামনে আসে আগে, গত বছরের শেষ দিকে। সে ছবির মাধ্যমে বড়পর্দায় নতুন যাত্রা শুরু হয় মেহজাবীনের।

এদিকে ‘চোরাবালি’খ্যাত ঢালিউড পরিচালক রেদওয়ান রনি দীর্ঘ প্রায় এক দশক পর নতুন সিনেমায় হাত দেওয়ায় ভীষণ খুশি হয়েছেন অভিনেত্রী। ‘দম’ সিনেমা নিয়ে আসছেন জেনে পরিচালককে শুভকামনা জানিয়েছেন মেহজাবীন চৌধুরী।

পরিচালক রেদওয়ান রনি ‘চোরাবালি’ সিনেমা নির্মাণ করে বেশ প্রশংসিত হন। এরপর নির্মাণ করেছিলেন ‘আইসক্রিম’ সিনেমা। তারপর আর বড়পর্দায় দেখা যায়নি তাকে। দীর্ঘ বিরতি শেষে নতুন সিনেমা ‘দম’ নিয়ে আসছেন তিনি।

যদিও এর আগে জানা যায়, ‘দম’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন মেহজাবীন চৌধুরী। তবে এখনো এ নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান কোনো মন্তব্য করেনি। সম্প্রতি  মহরতের দিনই সিনেমাটির টিমকে শুভকামনা জানিয়েছেন অভিনেত্রী মেহজাবীন। সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে অভিনেত্রী লিখেছেন—’দম’ সিনেমার টিমের সবার জন্য শুভকামনা। দারুণ একটা কাজ হোক, সেই প্রত্যাশা রইল।

এদিকে পরিচালক রেদওয়ান রনি ‘দম’ সিনেমা নিয়ে আসায় মেহজাবীন চৌধুরী ছাড়াও অভিনেত্রী সাফা কবির, নির্মাতা আদনান আল রাজীব, অভিনেত্রী সাদিয়া আয়মানসহ অনেক অভিনেতা-অভিনেত্রী শুভকামনা জানিয়েছেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

মৃত্যুর মিছিলে ম্লান ঈদ আনন্দ
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৬৮ লাখ টাকা টোল আদায়
কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু
ঈদের ছুটির পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু
পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার
রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.