বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩, ২৫ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলার প্রতিবাদে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ

কলিকাল প্রতিনিধি

ছবি : দৈনিক কলিকাল

নোয়াখালীতে পবিত্র কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে বিএনপি ও যুবদলের হামলার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির।

সোমবার (২০ অক্টোবর) যোহরের নামাজের পর শিবির ঢাকা মহানগরের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ। যৌথভাবে সঞ্চালনা করেন ঢাকা মহানগর পূর্ব সভাপতি আসিফ আব্দুল্লাহ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রিয়াজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সিবগাতুল্লাহ বলেন, “প্রতিষ্ঠার পর থেকে ইসলামী ছাত্রশিবির তার কার্যক্রমের কারণে দেশের ছাত্রসমাজের আস্থা অর্জন করেছে। শিক্ষার্থীরা শহর থেকে গ্রাম পর্যন্ত ছাত্রশিবিরের কার্যক্রমকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে।”

তিনি বলেন, “ছাত্রশিবির মেধাবীদের সংবর্ধনা দেয়, পাশাপাশি কুরআন শিক্ষারও আয়োজন করে। নোয়াখালীতে কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে বিএনপি ও যুবদলের হামলায় বহু শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

তিনি আরও বলেন, “ইসলামী ছাত্রশিবির সবসময় ইসলামের পক্ষে অবস্থান নিয়েছে। ১৯৮৫ সালে চাঁপাইনবাবগঞ্জে কুরআনের জন্য শিবিরের কর্মীরা জীবন উৎসর্গ করেছিলেন। কুরআনের জন্য জীবন দিতে ছাত্রশিবির কখনো পিছপা হবে না।”

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “ফ্যাসিবাদী আচরণ পরিহার করুন এবং কুরআনের কার্যক্রমে বাধা প্রদান থেকে বিরত থাকুন। নতুন প্রজন্মের প্রত্যাশা বুঝে দায়িত্বশীল আচরণ করুন।”

তিনি ছাত্রশিবিরের কর্মীদের আহ্বান জানান, “তারা আমাদের একটি দারসুল কুরআন বন্ধ করেছে; আমরা সারাদেশে লক্ষ দারসুল কোরআন চালু করবো।”

সমাবেশ থেকে হামলাকারীদের ছাত্রশিবিরের দেওয়া ২৪ ঘণ্টার আলটিমেটামের মধ্যে গ্রেপ্তার ও সাম্প্রতিক অগ্নিকাণ্ডে জড়িতদের বিচার দাবি করা হয়।

বিক্ষোভ-পরবর্তী সমাবেশে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, তথ্য সম্পাদক আবু সাঈদ সুমন, ঢাকা মহানগর পশ্চিম সভাপতি হাফেজ আবু তাহের ও দক্ষিণ সভাপতি হেলাল উদ্দিন।

এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসা, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

আস্থা ভোটের মাধ্যমে থালাপতি বিজয়ের আজ অগ্নিপরীক্ষা
আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা, এআই ক্যামেরার দখলে বহু সড়ক
ড.ইউনূস-নূরজাহানের বিচার দাবি
‘মানুষ মাফিয়া নেত্রী শেখ হাসিনা ও তার দলকে থু ‍থু দেবে’
দেশের শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের ওপর জোর শিক্ষামন্ত্রীর
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু
পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয় বাংলাদেশের
সরকারি মদের দোকান বন্ধ করলেন থালাপতি বিজয়
নকলায় খাল পুনঃখননের উদ্বোধন করলেন ফাহিম চৌধুরী এমপি
চলতি মাসের প্রথম ১০ দিনেই দেশে এলো ১২৮ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স
ইউজিসি কর্মশালা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী
কাপাসিয়ায় পাঁচ হত্যার ময়নাতদন্ত রিপোর্টে ভয়াবহ তথ্য প্রকাশ
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
‘হাম নিয়ে জরুরি অবস্থা জারির প্রয়োজন নেই’
কোরবানির হাটে জাল নোট ঠেকাতে ব্যাংকের বুথ বাধ্যতামূলক
পদ্মা সেতুসহ বিভিন্ন মেগা প্রকল্পে ব্যাপক দুর্নীতি: প্রধানমন্ত্রী
এমন পরিস্থিতি আর কেউ ফেস করেননি: মোনামি
নকলায় শতাধিক বোতল বিদেশী মদ উদ্ধার, আটক ৩
নকলায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানা রুপার জামিন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.