রবিবার, ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩, ১৫ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

চাকসু নির্বাচন : ভোটগ্রহণ সুষ্ঠু হয়নি

ক্যাম্পাস প্রতিনিধি

ছবি : সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনারের আশ্বাস সত্ত্বেও ভোটগ্রহণ সুষ্ঠু হয়নি বলে অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন।

আজ বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

সাজ্জাদ বলেন, এলইডি স্ক্রিন ও ভিডিও পর্যবেক্ষণ কার্যকর ছিল না। ১০০ গজের মধ্যে প্রার্থীরা প্রকাশ্যে ভোট চাইছেন, ভোটারদের হাতে স্লিপ দিচ্ছেন, অনেক ব্যালটে কর্মকর্তার স্বাক্ষর নেই, কালি সহজেই মুছে যাচ্ছে—এসবই প্রমাণ করে এই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়নি।

ছাত্রদল প্যানেলের পক্ষ থেকে সাতটি অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়—ভোটকেন্দ্রের ১০০ গজের মধ্যে প্রার্থীরা প্রকাশ্যে ভোট চাইছেন ও ভোটারদের হাতে স্লিপ বিতরণ করছেন, ব্যবহৃত কালি সহজে মুছে যাচ্ছে, অনেক ব্যালটে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর নেই, দুপুর ১২টার দিকে প্রায় ৪০-৪৫ মিনিট একাধিক কেন্দ্রে এলইডি স্ক্রিন বন্ধ ছিল, এক নারী সদস্য ভোটারদের বিরক্ত করেছেন ও স্লিপ বিতরণ করেছেন, নতুন কলা অনুষদের সামনে লাঠি ও ইট নিয়ে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয় এবং এক নং গেইট দিয়ে বহিরাগতদের প্রবেশের অভিযোগ রয়েছে।

চাকসুর জিএস প্রার্থী মো. শাফায়াত হোসেন বলেন, আমাদের আইডি কার্ড ও ছবি দেখেও কিছু ভোট গ্রহণকারী স্বাক্ষরবিহীন ব্যালট দিয়েছেন। ফরহাদ হলে (৪৩১ ও ৪৩২ বুথে) এক নারী সদস্য স্লিপ বিতরণ করেছেন। নতুন কলা অনুষদে আমাদের ওপর লাঠি ও বাঁশ নিয়ে হামলার চেষ্টা হয়।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সততা, মেধা ও যোগ্যতাই হবে জনপ্রশাসনে নিয়োগের শর্ত: প্রধানমন্ত্রী
দুর্নীতির সঙ্গে কোনো আপস করতে চাই না: প্রধানমন্ত্রী
পল্টি দেওয়ার অভ্যাস আমার নাই: সাকিব
চিন্তায় ও মননে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই: তথ্যমন্ত্রী
বিজেপি ছাড়ায় অভিনেত্রীকে ধর্ষণের হুমকি
সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত
একযোগে ছাত্রদলের ২৯ কমিটি ঘোষণা
সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ আজ
শ্রীবরদীতে রক্তসৈনিকের ফ্রি মেডিকেল ক্যাম্প
সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নেত্রকোনায় বাস চাপায় সিএনজির দুই যাত্রী নিহত
ইরান থেকে ফেরার পথেই কিউবা দখল করবো: ট্রাম্প
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
ডিসি সম্মেলন শুরু কাল রোববার
প্রথম বাংলাদেশী হিসেবে মাকালু শিখরে বাবর আলী
আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.