মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২, ২০ রমজান ১৪৪৭, বসন্তকাল

এবারের নির্বাচন জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমার বয়স ৭৩ বছর। আমার আর চাওয়ার কিছু নেই। জীবনে এটা শেষ সুযোগ হিসেবে নিয়েছি, দেশের জন্য কিছু করার। একটা সুন্দর, সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়াই আমার লক্ষ্য।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে আয়োজিত সংলাপের সূচনা বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, ‘এবিউজ অব এআই, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নিত্যনতুন চ্যালেঞ্জ আমাদের মোকাবিলা করতে হচ্ছে।

একটা বিশেষ পরিস্থিতিতে ক্রান্তিলগ্নে আমরা দায়িত্ব নিয়েছি। আমার বয়স ৭৩ বছর। আমার আর চাওয়ার কিছু নেই। জীবনে এটা শেষ সুযোগ হিসেবে নিয়েছি দেশের জন্য কিছু করার। একটা সুন্দর, সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়াই আমার লক্ষ্য। আমার ইসির কমিটমেন্টও তাই। এ ক্ষেত্রে সর্বস্তরের জনগণের সহযোগিতা লাগবে। এ জন্য সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। এটা ইসির একার পক্ষে সম্ভব না।’

তিনি আরও বলেন, ‘আপনারা দীর্ঘদিন ধরে চাকরি (ইসিতে) করছেন। কোথায় কোথায় গ্যাপ থাকে, সেগুলোর বিষয়ে আমাদের পরামর্শ দেবেন যেন গ্যাপগুলো বন্ধ করতে পারি।’

সিইসি বলেন, ‘নির্বাচনে কারচুপি ও জালিয়াতি ঠেকানোর পরামর্শ দেবেন। আমরা অনেক নতুন ইনেশিয়েটিভ নিয়েছি। প্রত্যন্ত অঞ্চলে ভোট দেওয়ার আগ্রহ সৃষ্টি হয়েছে ভোটার তালিকা হালনাগাদের সময়। নারী-পুরুষ ভোটারের পার্থক্য ৩০ লাখ ছিল। সেটা কমিয়ে এনেছি। আমরা পোস্টাল ব্যালটের ব্যবস্থা করেছি। একটা মডেল বের করেছি। পারব কি না জানি না, আমরা চেষ্টা করব। আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট, একটা হাইব্রিড পদ্ধতি বের করেছি। এতে প্রবাসী, সরকারি চাকরিজীবী ও কয়েদিরা ভোট দিতে পারবেন।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
নেইমারকে ব্রাজিলে ফেরানোর পর হতাশ আনচেলত্তি
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৭ সেনা নিহত
আজ ভারত থেকে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল
ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে: ট্রাম্প
আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গায়িকা হিসেবে অভিষেক হচ্ছে বুবলীর!
তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেওয়া হবে: তথ্যমন্ত্রী
নকলায় সাংবাদিককে হত্যার হুমকি, হামলার চেষ্টা, ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
নকলায় ডোবার পানি সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নকলায় অসহায় পরিবারের দুয়ারে ইফতার সামগ্রী পৌঁছে দিল সিএনএস বাংলা ফাউন্ডেশন
অগ্রণী ব্যাংকে গ্রাহকের দুর্ভোগ চরমে
সৌদির তেলখনিতে ইরানের হামলা
পাঁচজন অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
১৬ মার্চ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইরানের সর্বোচ্চ নেতা বেশি দিন টিকবে না: ট্রাম্প
ঢালিউড এখন ডাস্টবিন ছাড়া কিছুই না: অপু বিশ্বাস
জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা, সদস্যসচিব মিতু ও মুখ্য সংগঠক নুসরাত
পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় বিএনপি নেতাকে শোকজ

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.