মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২, ২০ রমজান ১৪৪৭, বসন্তকাল

স্ত্রী-সন্তান রাজনীতিতে আসা নিয়ে যা বললেন তারেক রহমান

কলিকাল ডেস্ক

ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ধরে নির্বাসিত জীবন কাটাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমানের দেশে ফেরা, তার নির্বাচনে অংশগ্রহণ, তার পরিবারের রাজনীতিতে আসা-না-আসা এসব বিষয় নিয়ে বহুদিন ধরেই জনমনে কৌতূহল। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সেসব বিষয়ে এবার কথা বলেছেন তারেক রহমান।

দীর্ঘ এই সাক্ষাৎকারে আগামী নির্বাচনে দলের কৌশল, বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব, বাংলাদেশের নির্বাচনকেন্দ্রিক রাজনীতিসহ সমসাময়িক নানা বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেছেন তিনি।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর বিএনপির হাল ধরেছেন বেগম খালেদা জিয়া। তিনি অসুস্থ হয়ে পড়লে বিএনপির হাল ধরেন তারেক রহমান। তিনিই এখন দলটির সাংগঠনিক প্রধানের ভূমিকায়।

তারেক রহমানের পর বৃহৎ এই দলের হাল কে ধরবেন? জিয়া পরিবার থেকে কেউ, না দলের অন্য কেউ? বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে পরিবারের প্রভাব কতটা থাকবে?

এ বিষয়ে বিবিসি বাংলাকে তারেক রহমান বলেন, ‘বিষয়টিকে আমি একটু অন্যভাবে উপস্থাপন করি। সবরকম সকলের মতামতের প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলতে চাইছি। দেখুন, একজন চিকিৎসকের সন্তান যখন চিকিৎসক হয় তখন সে ভালোও করে, সে খারাপও করে। একজন লয়ারের সন্তানও দেখা যায় যে অনেক সময় বাবা-মায়ের মতো ভালো লয়ার (আইনজীবী) হয় অথবা হয় না।’

‘রাজনীতিবিদদের ক্ষেত্রে অনেকের সন্তান পলিটিক্সে এসেছে। সবাই কি ভালো করেছে? সবাই ভালো করেনি। কেউ কেউ করেছে, কেউ কেউ করতে পারেনি।

আপনি যদি আমাকে ইঙ্গিত করে থাকেন, তাহলে এভাবে আমি বলব যে, দেখুন আমরা দেখেছি বাংলাদেশের মতো দেশে রাজনীতি যারা করেন বিগত ১৭ বছরে দেখেছি—তার আগেও আমরা দেখেছি, রাজনীতিবিদরা রাজনীতি করতে গিয়ে বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হন, মিথ্যে মামলার শিকার হন। আমাদের বহু নেতাকর্মী শারীরিক নির্যাতনের শিকার হয়েছে, জেল জুলুম খেটেছে, ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে। যে কয়টা উদাহরণ দিলাম আমি মাত্র।’

তারেক রহমান বলেন, ‘আপনি কি বলতে পারবেন এর কোনটার মধ্যে দিয়ে আমি যাইনি? এর প্রতিটার ভেতর দিয়ে আমি গিয়েছি। প্রত্যেকটা স্তর পার করে এসেছি। শারীরিকভাবে নির্যাতিত হয়েছি। যেই নির্যাতনের চিহ্ন এখনো কখনো কখনো আমাকে সহ্য করতে হয়। জেল-জুলুম খেটেছি আমি। বিভিন্নভাবে মিথ্যা অপপ্রচারের শিকার হয়েছি আমি। সবকিছুর ভিতর দিয়েই আমি পেরিয়ে এসেছি।

কাজেই এই জন্য এই কথাগুলো আমি বললাম যে, রাজনীতি পরিবারকরণ হয় না। এটি সমর্থনের ভিত্তিতে হয়। কাজেই যে অর্গানাইজ করে জনগণকে ঐক্যবদ্ধ করে দলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যেতে পারবে সে এগিয়ে যেতে পারবে। কেউ যদি এগিয়ে যেতে না পারে, তাহলে সে এগিয়ে যেতে পারবে না। সময় পরিস্থিতি সবকিছু প্রমাণ করে দেবে ‘

তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের রাজনীতিতে আসার গুঞ্জন শোনা যাচ্ছে। এমন প্রশ্নে কৌশলী উত্তর দেন তারেক রহমান। বলেন, ‘আমি ওই যে বললাম সময় পরিস্থিতি বলে দেবে ওটা।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
নেইমারকে ব্রাজিলে ফেরানোর পর হতাশ আনচেলত্তি
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৭ সেনা নিহত
আজ ভারত থেকে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল
ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে: ট্রাম্প
আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গায়িকা হিসেবে অভিষেক হচ্ছে বুবলীর!
তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেওয়া হবে: তথ্যমন্ত্রী
নকলায় সাংবাদিককে হত্যার হুমকি, হামলার চেষ্টা, ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
নকলায় ডোবার পানি সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নকলায় অসহায় পরিবারের দুয়ারে ইফতার সামগ্রী পৌঁছে দিল সিএনএস বাংলা ফাউন্ডেশন
অগ্রণী ব্যাংকে গ্রাহকের দুর্ভোগ চরমে
সৌদির তেলখনিতে ইরানের হামলা
পাঁচজন অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
১৬ মার্চ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইরানের সর্বোচ্চ নেতা বেশি দিন টিকবে না: ট্রাম্প
ঢালিউড এখন ডাস্টবিন ছাড়া কিছুই না: অপু বিশ্বাস
জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা, সদস্যসচিব মিতু ও মুখ্য সংগঠক নুসরাত
পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় বিএনপি নেতাকে শোকজ
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৩৯৪

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.