বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৯ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

পুরুষরা যেসব কারণে নারীর প্রতি আগ্রহ হারায়

লাইফস্টাইল ডেস্ক

ছবি : সংগৃহীত

ভালোবেসে বিয়ে করেছিলেন দুজন। কিন্তু কিছুদিন পরই ভালোবাসা ফিকে হতে শুরু করেছে। সম্পর্ক টিকিয়ে রাখতেই হিমশিম খেতে হচ্ছে তাদের। এমন ঘটনা আমাদের আশপাশে লক্ষ্য করলেই দেখা যায়। তবে এই ঘটনার পেছনে অনেক কারণ রয়েছে। এতে দুজনেরই প্রভাব রয়েছে। তবে কয়েকটি কারণে নারীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন পুরুষ। চলুন এমন পাঁচটি কারণ সম্পর্কে জেনে নিই–

নিরাপদ বোধ না করা
অনেক নারী আছেন যারা তাদের স্বামীকে সন্দেহ করেন। সেই মাত্রা যখন সীমার বাইরে চলে যায় তখন সত্যিই সম্পর্কের ক্ষেত্রে আর তেমন কিছু টিকে থাকে না। এমন অবস্থায় পুরুষ সবসময় অনিরাপত্তাবোধ করেন। এছাড়া সন্দেহমূলক প্রশ্ন করতে থাকলে পুরুষ নারীর প্রতি আকর্ষণ হারিয়ে ফেলেন।

বেশি আবেগ
সম্পর্কে আবেগ ভালোবাসা থাকবেই। তবে তা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং আবেগ যখন বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় তখন তা বিপদের কারণ হয়। অনেক সময় নারী বেশি আবেগী হলে পুরুষ তা সহ্য করতে পারেন না। ফলে তার বিরক্তি বাড়তে থাকে এবং আগ্রহ কমতে থাকে।

অসম্মান করা
সঙ্গীকে অসম্মান করে কথা বলবেন না। সে যদি বুঝতে পারে যে, তাকে অসম্মান করছেন তাহলে সে ধরে নেবে আপনি সুখী নন। এতে করে ধীরে ধীরে তার অস্বস্তি বাড়বে এবং সে আপনার সঙ্গে দূরত্ব সৃষ্টি করবে।

ভালোবাসায় জোর করা
সম্পর্কের শুরুতে সব কিছুই সুন্দর থাকে, সময় বাড়ার সঙ্গে সঙ্গে অনুভূতি আরও গাঢ় হতে থাকে ও গুরুত্ব বাড়তে থাকে। নারীরা সম্পর্কের প্রতি মানসিকভাবে দুর্বল হওয়ার সঙ্গে সঙ্গে সঙ্গীর ওপরেও জোর খাটাতে শুরু করে। একই অনুভূতি পুরুষের ক্ষেত্রে না হলে সে সঙ্গীর প্রতি বিরক্ত হয় ও দূরত্ব সৃষ্টি হয়।

শারীরিক আকর্ষণ
শারীরিক সম্পর্কের ক্ষেত্রে নারী ও পুরুষ সম্পূর্ণ বিপরীত। নারীরা শারীরিক সম্পর্ক স্থাপনের পরে পুরুষের প্রতি মানসিকভাবে বেশি আকর্ষিত ও সংযুক্ত হয়। অন্যদিকে পুরুষরা সহজেই ও দ্রুত আকর্ষণ হারিয়ে ফেলে। এক্ষেত্রে স্বামী-স্ত্রীর মধ্যে বোঝাপড়ার সম্পর্ক তৈরি হওয়া গুরুত্বপূর্ণ।

 

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের সব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মির্জা ফখরুল
হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
‘সরকারি দল ও বিরোধীদল মিলেই একটি বাজেট উপহার দেবে’
ভারত থেকে দেশে ফিরতে সীমান্তে মানুষের ভীড়
দেশের ছয় জেলায় ঝড়ের শঙ্কা
ঢাকায় মৃদু ভূমিকম্প
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান
মৃত্যুর মিছিলে ম্লান ঈদ আনন্দ
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৬৮ লাখ টাকা টোল আদায়
কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু
ঈদের ছুটির পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু
পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.