বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৯ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

মুন্সীগঞ্জে

রাস্তায় গাড়ি থামিয়ে নববধূ ছিনতাই!

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার সময় সড়কে গাড়ি আটকে কনে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। খাবার নিয়ে কথা‐কাটাকাটির জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সদর উপজেলার রামপার ইউনিয়নের সিপাহীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বর মুরাদ ব্যাপারী টঙ্গীবাড়ী উপজেলার পুরাশিবির এলাকার মৃত শফি ব্যাপারীর ছেলে। কনে সুমাইয়া আক্তার মিরকাদিম পৌরসভার পুকুরপাড় বাঁশতলা এলাকার মো. সুমনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বরযাত্রীরা ফেরার সময় কয়েকজন মোটরসাইকেল আরোহী গাড়ির গতিরোধ করে।

পরে নববধূকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায়।
বরপক্ষের লোকজন জানান, প্রায় ছয় মাস আগে মুরাদ ব্যাপারী ও সুমাইয়া আক্তারের কাবিন সম্পন্ন হয়েছিল। নির্ধারিত দিন অনুযায়ী শুক্রবার আনুষ্ঠানিকভাবে কনেকে নিয়ে আসতে যান বরযাত্রীরা। তবে বিয়ের দিন খাবার নিয়ে কনেপক্ষ ও বরপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।

এর জের ধরে নববধূকে নিয়ে ফেরার পথে কনের ভাই পরিচয়ে কয়েকজন লোক গাড়ি আটকায় এবং নববধূকে জোরপূর্বক নামিয়ে নিয়ে যায় বলে জানিয়েছেন বর। এই ঘটনায় বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তারা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

দুপুরের মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা
শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা
মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের সব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মির্জা ফখরুল
হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
‘সরকারি দল ও বিরোধীদল মিলেই একটি বাজেট উপহার দেবে’
ভারত থেকে দেশে ফিরতে সীমান্তে মানুষের ভীড়
দেশের ছয় জেলায় ঝড়ের শঙ্কা
ঢাকায় মৃদু ভূমিকম্প
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান
মৃত্যুর মিছিলে ম্লান ঈদ আনন্দ
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৬৮ লাখ টাকা টোল আদায়
কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু
ঈদের ছুটির পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু
পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.