মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩, ১৭ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

শেরপুর জেলার

নকলায় এসবিসি প্রকল্পের ইউনিয়ন পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নকলা (শেরপুর) প্রতিনিধি

ছবি : দৈনিক কলিকাল

শেরপুর জেলার নকলায় মা, শিশু ও কিশোর-কিশোরীদের কল্যাণে সামাজিক ও আচরণ পরিবর্তন (এসবিসি) প্রকল্পের আওতায় গর্ভবতী প্রসূতি ও শিশু-কিশোরদের যত্ন এবং ইপিআই টিকা নিশ্চিতকরণে ইউনিয়ন পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)  স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশ-এর সহযোগিতায় উপজেলার ৬নং পাঠাকাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রকল্পের মনিটরিং অফিসার আব্দুল রাজ্জাক ও উপজেলা সমন্বয়কারী বিপুল দে, স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, ইউপির প্রশাসনিক কর্মকর্তা মো. মতিউর রহমান, প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর শাহনাজ পারভীন, সংরক্ষিত ইউপি সদস্য সালেহা বেগম ও সুলতানা আক্তার সম্পা, ইউপি সদস্য ওবায়দুল হক প্রমুখ।

বক্তারা গর্ভবতী প্রসূতি ও শিশু-কিশোরদের যত্ন এবং ইপিআই টিকা নিশ্চিতকরণে করণীয় বিষয়ে এবং প্রকল্পটির লক্ষ্য-উদ্দেশ্য ও কর্মপরিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

প্রকল্পের মনিটরিং অফিসার আব্দুল রাজ্জাক প্রকল্প সম্পর্কে জানান, জনসম্পৃক্তকরণের মাধ্যমে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা। কর্ম এলাকায় মা ও সন্তানের জন্য সহজলভ্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে সেবা পাওয়া। গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা গ্রহণে উৎসাহ দেওয়া। শিশু ও নবজাতকের নিয়মিত টিকাদান কার্যক্রমকে উৎসাহিত করা। শিশু, মা ও অভিভাবকদের পুষ্টি, পরিচর্যা ও যত্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি। স্বাস্থ্যঝুঁকি, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন প্রতিরোধ এবং পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা। কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় পর্যায়ের সাথে জনগণের সংযোগ স্থাপন করা এই প্রকল্পের মূল লক্ষ-উদ্দেশ্য।

উপজেলা সমন্বয়কারী বিপুল দে জানান, এই প্রকল্পে সম্পৃক্ত পক্ষ ও অংশীদারগণ হলেন উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, শিক্ষক, ধর্মীয় নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, কিশোর-কিশোরী, অভিভাবক ও গর্ভবতী নারীসহ অনেকে।

এসময় পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. আব্দুল হালিম, স্বাস্থ্য সহকারী মো. রেজাউল করিম, কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মো. মনজুরুল হক, ইউপি সদস্য নজরুল ইসলাম বাবু, আদম শফিক, হামিদুল ইসলাম ও মাফিজুল ইসলাম, স্থানীয় মসজিদের ইমাম মাহাবুর রহমান, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সেলিম রেজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাম পুলিশ ও ইউনিয়নের বিভিন্ন এলাকার গর্ভবতী নারীসহ এই প্রকল্পের সাথে সম্পৃক্ত পক্ষ ও অংশীজন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে: মোদি
হামে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড
‘এটা লুট-লুট-লুট’, বিস্ফোরক মন্তব্য মমতার
বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি, বন্যার শঙ্কা
সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা: মির্জা ফখরুল
ক্রীড়া কূটনীতিতে যুক্ত হচ্ছেন জাইমা রহমান
বাংলায় সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী
ইউনূস সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
নকলায় প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু
সব কার্ড আমার কাছে, এক্সে ট্রাম্পের বার্তা
হাম সন্দেহে আরও ১০ শিশুর মৃত্যু
মে মাসের গ্যাসের (এলপিজি) দাম অপরিবর্তিত
ফারুকীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ!
নকলায় এডিপি’র মাধ্যমে শিক্ষা, প্রাণিসম্পদ ও ক্রীড়া খাতে উপকরণ বিতরণ
সততা, মেধা ও যোগ্যতাই হবে জনপ্রশাসনে নিয়োগের শর্ত: প্রধানমন্ত্রী
দুর্নীতির সঙ্গে কোনো আপস করতে চাই না: প্রধানমন্ত্রী
পল্টি দেওয়ার অভ্যাস আমার নাই: সাকিব
চিন্তায় ও মননে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই: তথ্যমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.