শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩, ২৯ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

হবিগঞ্জে নতুন গ্যাস মজুতের সন্ধান

কলিকাল প্রতিনিধি

ছবি : দৈনিক কলিকাল

হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্রের ৩ নম্বর কূপ থেকে নতুন গ্যাস মজুতের সন্ধান মিলেছে। কূপটির সংস্কার (ওয়ার্কওভার) শেষে এ তথ্য জানিয়েছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)।

রোববার (৭ সেপ্টেম্বর) রাতে বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ৪ সেপ্টেম্বর জেলা প্রশাসক ফরিদুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসজিএফএল জানায়, আগামী ১০ বছরে এ কূপ থেকে প্রায় ২৫ দশমিক ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে। পাশাপাশি উপজাত হিসেবে কনডেনসেটও পাওয়া যাবে। বর্তমান বাজার দরে (প্রতি ঘনমিটার এলএনজি ৬৫ টাকা) কূপটির সম্ভাব্য গ্যাসের মূল্য দাঁড়াবে প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকা।

সংস্থাটি জানায়, এসজিএফএল-এর অভিজ্ঞ কর্মকর্তা ও বাপেক্সের কারিগরি টিম যৌথভাবে সফলভাবে এ ওয়ার্কওভার সম্পন্ন করেছে। বর্তমানে সংস্থার অধীনে সিলেট-১০এক্স, সিলেট-১১, ডুপিটিলা-১, কৈলাসটিলা-৯, রশিদপুর-১১ ও রশিদপুর-১৩ নম্বর কূপে খনন এবং কৈলাসটিলা-৯ ও বিয়ানীবাজার-২ কূপে ওয়ার্কওভার কার্যক্রম চলছে। এগুলো সম্পন্ন হলে দেশের গ্যাস উৎপাদন আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, দেশের জ্বালানি ঘাটতি মোকাবেলায় রশিদপুরে ২০১২ সালে দৈনিক ৩ হাজার ৭৫০ ব্যারেল ক্ষমতাসম্পন্ন কনডেনসেট ফ্র্যাকশনেশন প্ল্যান্ট চালু হয়। এ প্ল্যান্ট থেকে প্রতিদিন পেট্রোল, অকটেন, ডিজেল, কেরোসিন ও এলপিজি উৎপাদিত হচ্ছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
১৭ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
বিদ্যুৎ উৎপাদনে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
শীঘ্রই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে
হামের চিকিৎসায় এবার ৮ সদস্যের মেডিকলে বোর্ড গঠন
হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট
বিসিএস পরীক্ষার সিলেবাসে আসছে পরিবর্তন
বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠান পেলো স্বাধীনতা পুরস্কার

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.