শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩, ২৯ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

বাঁধন বললেন

‘প্রিয় আওয়ামী লীগ সদস্যরা, এত ভয় পাচ্ছেন কেন?’

কলিকাল ডেস্ক

ছবি : সংগৃহীত

রুপালি পর্দার জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন তার সাহসি মানসিকতার কারণে বরাবরই আলোচনায় থেকেছেন। ব্যক্তিজীবনেও কখনো কারো পরোয়া করেননি তিনি। বরং বাঁধন সবসময় চেয়েছেন সত্যের পক্ষে থাকতে, স্বাধীনচেতা মনোভাবকেই আঁকড়ে ধরে রাখতে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরব ছিলেন বাঁধন। আওয়ামী সরকারের দুঃশাসনের বিরুদ্ধেও বরাবর আওয়াজ তুলেছেন তিনি।

তারপরও অভিনেত্রীকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। কারণ, গত ১৫ আগস্ট মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে সামাজিক মাধ্যমে কটাক্ষের মুখে পড়েছেন তিনি। এমন পরিস্থিতির মধ্যেই বুধবার (২০ আগস্ট) নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে শেখ হাসিনাকে কটাক্ষ করে এক স্ট্যাটাস দিলেন এ অভিনেত্রী। একটি ছবিও জুড়ে দেনর তাতে।

স্ট্যাটাসে বাঁধন লেখেন, এ ছবিটা? ওইদিন আমি তাকে বলেছিলাম অনেকেই ভাবছেন আমরা কি একসঙ্গে ঠিক করে একই রঙের কাপড় পরেছি?’ সে হেসেছিল। তখন ওর হাসিটা খুব ভালো লেগেছিল সত্যি মনে হয়েছিল। ওই মুহূর্তে ও যেন আমাদেরই একজন ছিল।

তিনি আরও লেখেন, তার গল্প আমাকে অনুপ্রাণিত করেছিল এক রাতে পুরো পরিবার হারানো, শরণার্থী জীবন, এবং সে দেশেই ফিরে আসা যে দেশ একসময় তার সব কিছু কেড়ে নিয়েছিল। এমন সাহস সত্যিই বিরল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝেছি ক্ষমতা কিভাবে একজন মানুষকে শয়তানে পরিণত করতে পারে।

বাঁধন মন্তব্য করেন, একটা মজার তথ্য দিই— আমি যদি একদিন হেসেছিলাম বলে সেটা এ নয় যে, আমি পরবর্তী প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছি! প্রিয় আওয়ামী লীগ সদস্যরা, এত ভয় পাচ্ছেন কেন? আমি কথা বলি— যুক্তি দিয়ে বলি! আমি আমার দেশের মানুষের পাশে আছি! এতটা আবিষ্ট কেন আমার প্রতি? আপনারা হয়তো আর কখনো রাজনীতিতে ফিরতে পারবেন না, তবু অন্তত মানবিক আচরণ করার চেষ্টা করতে পারেন।

তিনি আরও জানান, ২০২৪ সালের নির্বাচনের সময় আমাকে কী অফার করা হয়েছিল, তা জানতে চান? ক্লিয়ারেন্স সার্টিফিকেটের দায়িত্বে থাকা দফতরটিকে জিজ্ঞাসা করুন। চারপাশে যেখানে অমানবিকতা সেখানে মানবিক থাকা কঠিন, কিন্তু চেষ্টাতো করা যায়। একজন প্রকৃত নেতা হন। একজন মানুষ হন।

নারী বিদ্বেষী মনোভাব এবং সামাজিক মাধ্যমে তাকে লক্ষ্য করে হওয়া অবমাননার প্রতিবাদ জানিয়ে বাঁধন বলেন, আপনারা আমাকে যেভাবে সামাজিক মাধ্যমে আক্রমণ করেছেন, সেটাই এ দেশের নারীদের প্রতি আপনাদের মনোভাব। চালিয়ে যান আপনাদের বাজে কুৎসা! জয় পেয়েছেন— অভিনন্দন। কিন্তু আমাকে আক্রমণ ছাড়া আসলে আর কী কাজ আছে আপনাদের? নাকি ঠিক করে নিয়েছেন, কে সবচেয়ে খারাপ, সে হবে আপনাদের সংসদ সদস্য— যদি আবার ক্ষমতায় ফেরেন?

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
১৭ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
বিদ্যুৎ উৎপাদনে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
শীঘ্রই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে
হামের চিকিৎসায় এবার ৮ সদস্যের মেডিকলে বোর্ড গঠন
হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট
বিসিএস পরীক্ষার সিলেবাসে আসছে পরিবর্তন
বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠান পেলো স্বাধীনতা পুরস্কার

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.