সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রবীণদের জ্ঞান, অভিজ্ঞতা আর তোমাদের বিচক্ষণতাই তৈরি হবে আগামীর বাংলাদেশ। এই দেশের জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি।

আজ রোববার (৩ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূতিতে রাজধানীর শাহবাগে ছাত্রদলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, যোগ্য নেতৃত্বের অর্থ শুধু ভবিষ্যতে এমপি বা মন্ত্রী হওয়া নয়। সব সেক্টরেই ব্যবসা বাণিজ্য শিক্ষাসহ সব ক্ষেত্রেই নিজেদেরকে দক্ষ এবং যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। প্রত্যেকটা সেক্টরে যোগ্য নেতৃত্বই পারে বাংলাদেশকে বদলে দিতে, শহিদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে।

তারেক রহমান বলেন, ভবিষ্যতে যাতে শিক্ষার্থীদের যাতে কর্মসংস্থান নিয়ে হতাশায় না পড়তে হয়, তার জন্য বিএনপি সেই আলোকে শিক্ষা ব্যবস্থা সংস্কার করে জব অপরচুনিটির জন্য কর্ম পরিকল্পনা তৈরি করছে। এমন একটি বাস্তবধর্মী সুষ্ঠনীতি আমরা তৈরি করছি। যাতে করে আগামী দিনে শিক্ষার্থীদের পথচলা সহজ হয়ে যায়।

সমাবেশে আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, তোমরাই বাংলাদেশের সম্ভাবনাময় মুখ। তোমরাই আগামী দিনের বাংলাদেশ। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে তোমরাই প্রতিষ্ঠিত করবে নিজেদের অধীকার।

অনুষ্ঠানে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিনসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা।

ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ ছাত্রদলের সাবেক নেতারাও মঞ্চে রয়েছেন।

সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

এদিকে সমাবেশকে ঘিরে রোববার সকাল থেকেই শাহাবাগে আসতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা। বৃষ্টি উপেক্ষা করে আসতে থাকেন তারা। দলীয় নিষেধ থাকলেও দিতে থাক স্লোগান।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ভারত ও রাশিয়া থেকে জ্বালানি আমদানির উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী
মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা
এবার সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ
শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.