সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

সংবিধান সংশোধনে অনির্বাচিত হস্তক্ষেপ চায় না বিএনপি: সালাহউদ্দিন

কলিকাল প্রতিনিধি

ছবি : দৈনিক কলিকাল

সংবিধান সংশোধন প্রক্রিয়া জটিল করতে কেউ কেউ ‘প্রপারশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি’ চায় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ অভিযোগ করেন তিনি।

সালাহউদ্দিন বলেন, উচ্চকক্ষ বিএনপির দেয়া প্রস্তাব। ৩১ দফায়ও উল্লেখ আছে। জাতির বিশিষ্টজনদের নিয়ে সমৃদ্ধ উচ্চকক্ষ প্রয়োজন।

তিনি বলেন, নিম্নকক্ষের পাস করা বিষয় উচ্চকক্ষেও যাবে। কিন্তু সংবিধান সংশোধন উচ্চকক্ষে যাবে না। এটা সরাসরি নির্বাচিত প্রতিনিধি অর্থাৎ নিম্নকক্ষ ঠিক করবে।

বিএনপির এ নেতা অভিযোগ করে বলেন, ‘কিছু ব্যক্তি সংবিধান সংশোধনী কঠিন করার জন্য পিআর পদ্ধতি চায়। তারা সংবিধান সংশোধনীটা অনির্বাচিত জায়গায় নিয়ে জটিল করতে চায়।’

তিনি বলেন, কর্ম কমিশন, মহাহিসাব নিরীক্ষক, ন্যায়পালে নোট অব ডিসেন্টসহ অনেক বিষয়ে বিএনপি একমত হয়েছে। এসব প্রতিষ্ঠানে বিদ্যমান আইনে শক্তিশালী করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তাবনাও ছিল বিএনপির।

পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) বিষয়ে তিনি বলেন, পিএসসির দুর্নীতির মূল জায়গা ছিল ৫৬ শতাংশ কোটা। ভাইভায় নম্বর বেশি থাকায় সেখানে দুর্নীতির সুযোগ তৈরি হয়। তিনি বয়সসীমা না রাখার পরামর্শও দেন।

জাতীয় সনদের খসড়া সম্পর্কে সালাহউদ্দিন বলেন, “কিছু শব্দে সংশোধনী দেয়া হয়েছে। আমরা ‘জুলাই ঘোষণাপত্র’ স্বীকৃতি দেয়ার প্রস্তাব দিয়েছি, যা চতুর্থ তফসিলে অন্তর্ভুক্ত থাকবে।”

তিনি জানান, জাতীয় সনদে প্রধান উপদেষ্টাসহ সব রাজনৈতিক দলের স্বাক্ষরের মাধ্যমে এক ধরনের সর্বজনীন ও প্রায় ‘সার্বভৌম’ বৈধতা দেয়া হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে উচ্চকক্ষ ও নিম্নকক্ষের এমপিরা গোপন ব্যালটে ভোট দেবেন বলেও বৈঠকে সবাই একমত হয়েছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার
রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার
নকলায় কুরবানি বিষয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণ, নিহত ৩
নালিতাবাড়ীতে এক হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বায়তুল মুকাররমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.