শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩, ২৯ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

চ্যালেঞ্জ করে তিশা বললেন

‘বাচ্চা পৌঁছে দিলে ২০ হাজার ডলার দেব’

বিনোদন প্রতিনিধি

ছবি : সংগৃহীত

জায়েদ খানের উপস্থাপনায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বেশ আলোচনায় এসেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সেখানে তিনি ক্যারিয়ারের বিভিন্ন বিষয়ের পাশাপাশি তার বিয়ে, সন্তান থাকা নিয়ে কথা বলেছেন। জায়েদ খানের অনুষ্ঠানে অংশ নেয়ার পর ০৫ জুলাই তিশা সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি জনিয়েছেন, তার সন্তান আছে- এটা প্রমাণ করতে পারলে তাকে ২০ হাজার ডলার লাখ টাকা দেবেন। এমনটা চ্যালেঞ্জ দিয়েছেন এ অভিনেত্রী।

জায়েদ খানের টকশোতে হাজির হয়ে মা হওয়ার ইচ্ছার কথা জানান তানজিন তিশা। এমন কথার পরিপ্রেক্ষিতে জাওয়াদ নির্ঝর তিশার সন্তানের ছবি দাবি করে কিছু ছবি প্রকাশ করেছেন। যা তুমুল আলোড়ন সৃষ্টি করেছে।

শনিবার (০৫ জুলাই) জাওয়াদ নির্ঝর তিনটি ছবি প্রকাশ করেন। যেখানে তিনি উল্লেখ করেন, এটি তিশার সন্তানের ছবি।

নির্ঝর ছবিগুলো প্রকাশ করে লিখেছেন, সেলিব্রিটি হওয়ার পর মানুষ কি তার গর্ভের সন্তানকেও অস্বীকার করতে পারে। তবে অভিনেত্রী তানজিন তিশার দাবি, তার আগের বিয়ের খবর এবং পুত্রসন্তানের খবরগুলো মিথ্যা। যে ছবিগুলো দেখছেন, সেগুলো তিশার মিডিয়ায় আসার আগে। তার সাবেক স্বামী এখন দুবাইতে বসবাস করছেন।

তিনি আরও লেখেন, সেই ঘরে তিশার একটি পুত্রসন্তান হয়েছিল। তার সঙ্গে ছবিগুলো। তিশার সেই ছেলে এখন ঢাকায় তার দাদির সঙ্গে থাকে। তিশা টকশোতে মিথ্যা কথা বলেছেন। বছরখানেক আগে তানজিন তিশাকে নিয়ে স্টোরি করতে গিয়ে আমরা তার পুত্রসন্তান ও সাবেক স্বামীকে খুঁজে বের করেছিলাম।

এরপরই এ অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়ায় বিষয়টিকে চ্যালেঞ্জ করেছেন। তিনি জানিয়েছেন, তার সন্তান আছে এটা প্রমাণ করতে পারলে ২০ হাজার ডলার দেবেন। তিশা তার ফেসবুকে লেখেন, অসভ্যদের জন্য সুবর্ণ সুযোগ! যে অসভ্যরা আমার আদরের ভাগ্নে-ভাগ্নিকে নিয়ে তোলা ছবি আমার লুকিয়ে রাখা সন্তান হিসেবে ভুঁইফোড় অনলাইন পোর্টালে নিউজ করে ২০ ডলার উপার্জনের জন্য! সেসব অসভ্যদের বলছি, এখন পর্যন্ত আমার লুকিয়ে রাখা যত বাচ্চাকাচ্চা আছে তাদের আমার কাছে পৌঁছে দিলে ২০,০০০ ডলার (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ লাখ টাকা) ভিক্ষা দিব। যদি বাচ্চাকাচ্চাগুলোকে আমার কাছে পৌঁছাতে না পারিস তো? নিজ গালে, নিজ উদ্যোগে, জুতা মার তালে তালে। তিশার সেই পোস্টে ভক্তরাও নানা মন্তব্য করেছেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
১৭ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
বিদ্যুৎ উৎপাদনে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
শীঘ্রই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে
হামের চিকিৎসায় এবার ৮ সদস্যের মেডিকলে বোর্ড গঠন
হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট
বিসিএস পরীক্ষার সিলেবাসে আসছে পরিবর্তন
বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠান পেলো স্বাধীনতা পুরস্কার
প্রতিশোধ প্রতিহিংসা নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী
২৭ ভরি স্বর্ণালংকারসহ প্রতারক তান্ত্রিককে গ্রেফতার করেছে পিবিআই

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.