শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩, ১৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা ইসরাইলের

ইরানের পর যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দিয়েছে ইসরাইলও। ইসরাইলের চ্যানেল ১২ ও ওয়াইনেট নিউজ পোর্টাল জানিয়েছে, ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, ইসরাইলি ভূখণ্ডে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে।

এছাড়া ইরান ও ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন ‘যুদ্ধবিরতি এখন কার্যকর’। নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট এ তথ্য জানান।

পোস্টে ট্রাম্প আরও বলেন, ‘দয়া করে কেউ যুদ্ধবিরতি লঙ্ঘন করবেন না!

ইরান ও ইসরাইলের গণমাধ্যম যুদ্ধবিরতি কার্যকরের কথা ঘোষণা দিলেও দেশটির কেউ আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের চুক্তির তথ্য নিশ্চিত করেনি।

এর আগে ট্রাম্প ইরান-ইসরাইলের যুদ্ধবিরতির দাবি করেন। ইরাক ও কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর যুদ্ধবিরতির দাবি করেন তিনি। ট্রাম্প আরও বলেন, মঙ্গলবার সকাল থেকে ধাপে ধাপে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি প্রক্রিয়া শুরু হবে। যেখানে ইরান একতরফাভাবে সমস্ত কার্যক্রম বন্ধ করে দেবে। ১২ ঘণ্টা পরে ইসরাইল একই পদক্ষেপ নেবে।

কিন্তু ইসরাইল আনুষ্ঠানিকভাবে তখন যুদ্ধবিরতি নিয়ে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে ইরান বলেছিল, যুদ্ধবিরতি নিয়ে কোনো ধরনের সমঝোতা হয়নি।

ইরান জানায়, ইসরাইল হামলা বন্ধ করলে তারাও জবাব দেয়া থামাবে। কিন্তু হামলা বন্ধ না হলে শেষ মিনিট পর্যন্ত লড়াই চালিয়ে যাবে ইরান। এরপর সকালে ইসরাইলে ছয় দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় চার ইসরাইলি নিহতের দাবি করা হয়।

এরপরই যুদ্ধবিরতি শুরুর ঘোষণা দেয় ইরান। অন্যদিকে যুদ্ধবিরতিতে সম্মতির কথা জানিয়েছে ইসরাইলও। গত ১৩ জুন ইরানে প্রথম হামলা চালায় ইসরাইল। এরপর প্রতিশোধমূলক হামলা শুরু করে ইরানও।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.